Tuesday, September 16, 2025

পানপাতিয়া কল অভিযান ২০১৭ দ্বিতীয় পর্ব

 



২৪ শে আগস্ট হাওড়া থেকে ট্রেন ধরে ২৫ শে আগস্ট বিকেলে হরিদ্বার।। হরিদ্বারে কালিকমলী তে রাতের থাকায় ব্যবস্থা।। তার ফাঁকে হরিদ্বারে হর কি পৌরি ঘাটে একটু ঢুঁ মেরে আসা।। আগামী কাল আমরা রওনা দেব বদ্রীনাথের উদ্দেশ্যে। 


কালিকমলী তে রাত কাটিয়েছি বেশ ভালোই। অবশ্য আমরা তিন চার জন একটু শুয়েছি বাকিরা সারারাত আড্ডা মেরে কাটিয়েছে। ভোর 5 টায় গাড়ি আসার কথা। তাই ভোর ৪ টে তে উঠে পড়লাম। ফোনের ঘন্টা টা বেজে উঠল। হেমন্ত ফোন করেছে, ওরা তিনজন আসছে দিল্লি থেকে। ওরা সময় মত চলে এসেছে হরিদ্বার কিন্তু পবন এখনও আসেনি, ফোনে ও পাওয়া যাচ্ছেনা। ওদিকে গাড়ি এসে হাজির। ওর জন্যে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাইরের চায়ের দোকান থেকে চা খেলাম সবাই। ঘড়ির কাঁটা তখন ৫ টা পেরিয়ে ৬ টার ঘরে। ওদিকে যেতে হবে সেই বদ্রীনাথ। শেষে ফোনে পাওয়া গেল। ও দিল্লি থেকে বাসে আসছে। হরিদ্বার থেকে এখনও ১ কিমি দুরে আছে। শেষ মেষ ৭ টার সময় পবন এসে হাজির। আমাদের লাগেজ সব গাড়িতে তোলা হয়ে গেছে। পবন আসার সাথে সাথে গাড়ি ছেড়ে দিল বদ্রীনাথের উদ্দেশ্যে । প্রাতরাশ আমরা পথেই সারব। আমাদের আরেক সদস্য জিবিন, সে আবার বাইক রাইডে গেছিল লাদাখ। সেখান থেকে বাইক নিয়ে চলে এসেছে। সে ঋষিকেশে গেছে তার বন্ধুর বাড়িতে বাইক রাখতে। সাথে গেছে দেবাশিস। ওরা ঋষিকেশে থেকে গাড়িতে উঠবে। ঋষিকেশ আসতেই ওরা উঠে পড়ল। এবার গাড়ি পাহাড়ী রাস্তা ধরল। আকা বাঁকা পথে গাড়ি চলেছে। মনে খুবই উৎসাহ সবার। একেক টা পাহাড়ী বাঁক ঘুরছি আর দৃশ্যপট ও বদলে যাচ্ছে। প্রায় ১০ থেকে ১২ ঘন্টা গাড়িতে যেতে হবে। দুপুর 2 টো নাগাদ গাড়ি থামল দুপুরের আহারের জন্য। দুপুরের খাওয়া সেরে গাড়িতে উঠে পড়লাম। এবার গাড়ি থামবে সেই বদ্রীনাথ।। বিকাল ৪ টে নাগাদ পৌঁছলাম যোশীমঠ। এখানে আমাদের সাথে দেখা হল রাওয়াত জির। ওনার সাথেই যাব আমরা। দেখা হল আযমাদের গাইড প্রেম জি আর গুমান জির সঙ্গে। কিন্তু একটা খারাপ খবর কানে এসে পৌছাল। গাড়ি আর আগে যাবেনা, আগে ল্যান্ড স্লাইড হয়েছে। রাস্তা পুরো ধসে গেছে। তাই আমাদের


 থামতে হল গোবিন্দ ঘাটে। আকাশের মুখ ও ভার। শুরু হল বৃষ্টি। বৃষ্টির মধ্যেই লাগেজ নামানো হল গাড়ি থেকে। রাওয়াত জি একটা ঘর ঠিক করেছে এখানে। এখানেই আমাদের রাতে থাকতে হবে। ওদিকে শুভজিৎ দা রাওয়াত এর সাথে গেছে রাস্তার হাল দেখতে। ওরা ফেরার পর সন্ধ্যা বেলায় চা খেয়ে একটা মিটিং হল। ওরা বলল রাস্তার অবস্থা খুব খারাপ তাই বদ্রীনাথ যাওয়া যাবেনা। বদ্রীনাথ গেলে আমাদের ১ দিন নষ্ট হয়ে যাবে। তাই আমরা আগামীকাল ২৭/০৮/২০১৭ তারিখে গোবিন্দঘাট থেকেই পথ চলা শুরু করব। কিন্তু চিন্তার ভাঁজ কপালে, বৃষ্টি হচ্ছে এখনও। এই সব করতে করতে

 রাত হয়ে গেল। রাত ১০ টার সময় পাশের হোটেলে খাওয়া দাওয়া করে নিদ্রাগামী হলাম। আগামী দিন আমরা যাত্রা শুরু করব আমাদের বহু কাঙ্খীত পথের উদ্দেশ্যে।



২৭ তারিখ সকাল ৬ টা চা এসে হাজির। আগের দিনের বৃষ্টি আজ সকালে উধাও। আকাশ পরিষ্কার হয়ে সূর্যের দেখা মিলেছে। আমাদের আজ প্রথম দিনের হাঁটা শুরু হবে। আমরা ব্যাগ গুছিয়ে নিলাম। সামনেই এক জায়গায় প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৮ টা পিঠে ব্যাগ তুলে বেরিয়ে পড়লাম। পিচের রাস্তা ধরে এগিয়ে চললাম। মনোরম পরিবেশ। কিছুটা চলার পর থামলাম প্রাতরাশের জন্য। এখানে মালবাহক রা সবাই একসাথে হয়েছে। মনোজ জি ও এসছে আমাদের অভিযানের শুভকামনা জন্য। খাবার খেয়ে সবাই মিলে চলল ছবি তোলার পালা। দারুণ এক মুহূর্ত। উত্তেজনা তখন আরো বেড়ে গিয়েছে। বদ্রীনাথ যেতে পারিনি তাই দূর থেকেই জয় বদ্রীনাথ জয় মদমহেশ্বর ধ্বনি দিয়ে পথ চলা শুরু করলাম। অনেক মানুষ চলেছে বদ্রীনাথ দর্শন করতে, কেউ হেঁটে কেউ ডুলি তে। বদ্রীনাথের রাস্তায় ধ্বস নামার কারণে আমরা গোবিন্দঘাট থেকে হাঁটা শুরু করেছি। যাব পান্ডূকেশ্বর। যে পথ আমাদের গাড়িতে যাওয়ার কথা ছিল সেই পথ পায়ে হেঁটে যেতে হচ্ছে। পান্ডূকেশ্বর থেকে গাড়ি ধরে যাব ক্ষীরাও নালার কাছে। যাই হোক পিচের রাস্তা এবার বা দিকে বাঁক নিয়ে উঠে গেছে উপরের দিকে‌। প্রথম দিন হাঁটা কষ্টকর, তাই ধীর গতিতে চলেছি। একটু চললেই হাঁপিয়ে উঠছি। বড় বড় গাছের সারির মাঝখান দিয়ে চড়াই পথ এঁকে বেঁকে উঠে গেছে। নীচ দিয়ে তীব্র গতিতে ভয়ে চলেছে অলকানন্দা নদী। কিছুক্ষন বসলাম সেখানে। আমাদের অন‍্য সদ‍স‍্যরা এগিয়ে গেছে অনেকটা। সামনে পড়ল একটা গ্রাম, রামদানার ক্ষেত চারিদিকে। গ্রামের ভীতর দিয়েই পথ। দূর থেকে দেখা যাচ্ছে সেই ধ্বসা রাস্তা। ওই পথেই আমাদের আসার কথা ছিল গাড়িতে। ঘন্টা দুয়েক চলার পর পৌছলাম গাড়ি রাস্তায়। আমাদের অন‍্য সদস‍্যরা তখন গাড়ি করে চলে গেছে ক্ষীরাও নালার উদ্দেশ‍্যে। আমরা 5 জন অপেক্ষা করলাম গাড়ি ফেরার



 মিনিট দশেকের মধ‍্যে গাড়ি চলে এল, আমরা গাড়িতে উঠলাম। ৩০ মিনিট গাড়িতে চলার পর আসলাম আমাদের সেই পথের সামনে। ক্ষীরাও নালা। এখান থেকে আমাদের আসল পথের শুরু। গাড়ি থেকে নেমে বাঁ দিকের পাথুরে রাস্তা ধরলাম। বড় বড় বোল্ডারে ভরে আছে চারিদিক। আমাদের গাইড প্রেম জি আর গুমান জি ও চলে এল। মালবাহকরা এগোতে শুরু করেছে । আমরা ও চলতে শুরু করলাম। আমাদের পথের বাঁ দিক দিয়ে বয়ে চলেছে ক্ষীরাও নালা। প্রচন্ড তার স্রোত। একের পর এক বোল্ডার টপকে চলেছি। সামনে পড়ল একটা ছোট ব্রীজ। ক্ষীরাও নালা পেরতে হবে এই ব্রীজের উপর দিয়ে। ব্রীজ টপকাতেই আরো একটা বোল্ডার জোন। আবার ভাঙতে হল বোল্ডার বিছানো রাস্তা। সামনে সবুজের চিহ্ন দেখা যাচ্ছে। কিছুদুর এভাবে চলার পর হঠাৎ গোটা ভ‍্যালিটা মেঘে ছেয়ে গেল। শুরু হল বৃষ্টি। যে ভয়টা পাচ্ছিলাম সেই টাই জাঁকিয়ে বসল মনের মধ‍্যে। ব‍্যাগ থেকে পঞ্চু বের করে চাপিয়ে দিলাম। বৃষ্টির মধ‍্যেই পথ চলা, পথ ক্রমেই পিছল হয়ে উঠছে। চলতে খুব অসুবিধা হচ্ছে। ঘন্টা দুয়েক এভাবে চলার পর জঙ্গলের রাস্তায় প্রবেশ করলাম। বৃষ্টির কোন বিরাম নেই, জঙ্গলের পথ কাদায় পুরো মাখামাখি। ওই অবস্থাতেই পথ চলা। ঘন জঙ্গলে ঢাকা পুরো রাস্তাটা। সবুজের সমারহ। ঝি ঝি পোকার শব্দ আর নানা রকমের পাখির কোলাহল শুনতে শুনতে চড়াই উতরাই পথ অতিক্রম করছি। পথে দেখা হল ক্ষীরাও গ্রামের এক মানুষের সাথে। পিঠে বোঝা চলেছে দৈনন্দিন কাজে। ওনাকে জিঞ্জাসা করলাম ক্ষীরাও আর কতদুর? উনি বললেন 2 কিমি। ওনাকে বললাম এই গ্রামে কত লোক থাকে? বললেন দশ বারোটা পরিবার থাকে এখানে, কাজ বলতে মেষ পালন আর ওনার ঘোড়া আছে তিনটে। ঘোড়া গুলো উনি ভাড়ায় দেন মালপত্র বহনের জন‍্য।গ্রামের লোকেরা রোজ এই পথে ওঠে নামে। কী অদ্ভুত ওদের জীবন, সভ‍্যতার ছোঁয়া থেকে অনেক দুরে। সময় দুপুর দুটো, আরো এক ঘন্টা লাগবে আমাদের ক‍্যাম্পে পৌছাতে। কিছুটা চলার পর দেখা মিলল ক্ষীরাও গ্রামের, গ্রামের উপরেই দেখা যাচ্ছে আমাদের তাবু। আমাদের দেখে দৌড়ে এল গ্রামের কিছু বাচ্চা, ওদেরকে লজেন্স দিলাম। দেখা হল গ্রামের এক বয়ষ্ক মানুষের সঙ্গে, উনি প্রশ্ন করলেন কোথায় যাবেন? আমরা বললাম।



 পানপাতিয়া। উনি তো শুনে চমকে গেলেন। বললেন খুব চড়াই রাস্তা আর খুব ভয়ংঙ্কর। আর বললেন উপরে প্রচুর বরফ। উনি আমাদের আশীর্বাদ করলেন। আমরা ওনাকে নমস্কার জানিয়ে ক্যাম্পের দিকে হাঁটা লাগালাম। ক‍্যাম্পে পৌছাতেই গরম চা, ভুজিয়া আর বিস্কুট যেন অমৃত। রোদের দেখা মিলল একটু। আমরা আমাদের তাবুতে ব‍্যাগ পত্র ঢুকিয়ে একটু বেরলাম ক‍্যামেরা নিয়ে। পথে অনেক পাখি দেখেছি, অন্তত একটা পাখির ছবি তুলতেই হবে। আমরা তিন জন একটা তাবুতে থাকব। আমি, গৌতম দা আর অমিতাভ দা। কিছুক্ষন পর ওয়েদার আবার খারাপ হয়ে গেল। ওদিকে ডিনারের আয়োজন চলছে। সন্ধা সাতটার সময় ডিনারের জন‍্য ডাক পড়ল। সবাই তাবু থেকে বেরিয়ে খাওয়া সেরে নিলাম। তারপর ঢুকলাম শুভজিত দাদের তাবুতে, আগামী দিনের পথ নিয়ে আলোচনা করলাম। চিন্তা হচ্ছে ওয়েদার নিয়ে। আলোচনা করে আমরা যে যার তাবুতে ঢুকলাম, তাবুতে ঢুকে কিছুক্ষন চলল আড্ডা। তারপর শুয়ে পরলাম এই ভেবে আগামী দিন যেন ওয়েদার টা পরিষ্কার পাই। রাত ৮ টার সময় নিদ্রাগামী হলাম।

Thursday, August 21, 2025

পানপাতিয়া কল অভিযান 2017




একদিন ফেসবুকে চোখ রেখেছি, হঠাৎ নজরে এল পানপাতিয়া কল অভিযান ২০১৭, আয়োজনে আরোহন মুসাফির। সঙ্গে সঙ্গে ফোন শুভজিত দাকে। পুরোটা জানলাম, জানার পর আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি ভাবতেই পারিনি পানপাতিয়ার মত একটা অভিযানে আমি অংশগ্রহন করব। অনেক খরচ, অনেক সময়, অনেক কঠিন পথ। আমরা মোট ১৫ জন সদস‍্য। সবাই মিলে অনেক আলোচনা করেছি ঐই পানপাতিয়া নিয়ে। শেষ অবধি আমাদের দিন ঠিক হল 24/8/2017 থেকে 10/9/2017। দিন গোনার পালা শুরু করে দিলাম। তার মাঝখানে অনেক কিছু ঘটেছে। বাড়িতে বাবা মা কে রাজি করানো তার মধ‍্যে একটা কঠিন কাজ। যাই হোক শেষ পর্যন্ত সব ঠিক ঠাক ছিল। এখন অপেক্ষা সেই দিনের। 



                              এই পানপাতিয়া নিয়ে অনেক পৌরানীক কাহিনী আছে। উত্তরাখণ্ডের চামলি জেলায় অবস্থিত হিন্দুদের বিখ্যাত তীর্থস্থান টির সম্পর্কে আমরা সবাই জানি।পূর্বে হারিদ্বার থেকে পদব্রজে 319 কিমি দূরের এই তীর্থস্থান এ পূর্নার্থী আসত স্বর্গ লাভের আশায়। মহাভারতের বর্ণনায় দেখেছি দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডবরা এই পথেই মহাপ্রস্থানের যাত্রা করেছিলেন। বদ্রিনাথ অঞ্চলের আশেপাশেই দেহত্যাগ করেন। 

সপ্তম শতকে আদি শঙ্কারাচার্য , নর -নারায়ন পর্বতের কোল দিয়ে প্রবাহিত অলকানন্দার গর্ভ থেকে প্রাপ্ত শালগ্রাম শিলাটি স্থাপন করেন তপ্ত কুণ্ডের নিকট।মূল মন্দিরের স্থাপন হয়। এখানেই। ভূমিকম্প, তুষার ধ্বসে বারে বারে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছে।ষোড়শ শতাব্দীতে গারোয়াল রাজা বর্তমান মন্দিরটির স্থাপনা করেন।বৌদ্ধিক স্থাপত্যের আদলে নির্মিত মন্দিরটিতে ভক্ত সমাগম হয় বছরে প্রায় 7 থেকে 8 লাখ। পুণ্যার্থী ছাড়া ও নিঃস্বার্গিক প্রকৃতির আকর্ষণে বহু মানুষের সমাগম ঘটে।

     নর- নারায়ণ রূপে পূজিত বদ্রিবিশাল এর তীর্থ ক্ষেত্রটি নর-নারায়ন পর্বত দুটির মাঝে অবস্থিত। মন্দির এর পেছনে সকাল-বিকাল দৃশ্যমান পিরামিড আকৃতির অপরূপ যে শৃঙ্গটি বিরাজমান থাকে তা নীলকণ্ঠ। 6596 মিটার উচ্তার শৃঙ্গটি পর্বতারোহীদের কাছে বিশেষ আকর্ষণীয় ।তীব্র খাড়া ঢালের কারণে বহুদিন অপরাজেয় ছিল এই শৃঙ্গটি। অলকানান্দা নদীর উৎসটি বদ্রিনাথ থেকে মাত্র 9 কিমি দূরে। নীলকণ্ঠের দক্ষিণ-পশ্চিম ঢালে উৎপন্ন শতপন্থ হিমবাহ।নীলকণ্ঠ অভিযানের বেসক্যাম্প করা হয় এই শতপন্থ হিমবাহের উপত্যকায়। বেস ক্যাম্প 8 কিমি দূরেই রয়েছে অপূর্ব একটি হ্রদ শতপন্থ তাল। বরফ আর বোল্ডারের রাজত্বের মধ্যে দিয়ে চলে যাওয়া যায় এই স্বর্গ রাজ্যে।



              নীলকণ্ঠের দক্ষিণ-পূর্ব ঢালে রয়েছে আর একটি হিমবাহ- "পানপাতিয়া"।মাত্র 10কিমি দীর্ঘ,2 কিমি প্রশস্থ হিমবাহ টি হল আমাদের এবারের ' বিচরণ ক্ষেত্র'।

         এই হিমবাহ থেকে উৎপন্ন নদী টি হল ক্ষীরগঙ্গা পূর্বে প্রবাহিত হয়ে ( জোশিমঠ- বদ্রিনাথ এর পথে) হনুমান চটির কাছে আলকানন্দার বুকে আত্মমসমর্পন করেছে। আমাদের যাত্রা পথ এই ক্ষীরগঙ্গার উজান মুখী প্রবাহ পথে উৎস এ পৌঁছে আড়াআড়ি হিমবাহ টি অতিক্রম করে পানপাতিয়া প্রপাত মুখের কাছে পৌঁছনো, তার পর ডান দিকে বেঁকে চৌখাম্বা 3 এর পূর্ব দিক দিয়ে " পান পাতিয়া গিরিবর্ত" অতিক্রম করে গন্ধার পংগী উপত্যকার মধ্য দিয়ে কাঁচনি গিরিশিরা টপকে পৌঁছে যাবো দ্বিতীয় কেদার মদ মহেশ্বরে।



                এই প্রবাদ পথটির অনেক প্রচলিত পৌরাণিক উপাখ্যান রয়েছে। মন্দিরের পুরোহিত বদরিবিশালের পুজো করে একদিনে কেদার নাথের পূজো করত।সারাদিন কেটে যেত পথে পথে। পুরোহিত জায়া সময়এর অভাবে স্বামীকে কাছে পেতেন না। স্বামীকে কাছে পাওয়ার প্রত্যাশায় ঘোর তপস্যা করেন শিবের।শিব সন্তুষ্ট হয়ে পুরোহিত পত্নীর মনোবাসনা পূরন করলে দুর্ল্যঘনীয় দুটি পর্বত চৌখাম্বা-নীলকণ্ঠের উত্থান ঘটিয়ে। চার দেয়ালের সুউচ্চ প্রাচীর বদ্রিনাথ থেকে সরাসরি কেধারনাথএর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তা নয় , বিচ্ছিন্ন করেছে গঙ্গোত্রী উপত্যকাকে ও।

                     1934 সালে প্রখ্যাত ব্রিটিশ পর্বতারোহী জুটি এরিক শিপটন ও বিল টিলম্যান বদ্রিনাথ থেকে শতপন্থ হিমবাহের উচ্চতম প্রান্তে এসে একটি গিরিপথ(শতপন্থ কল) অতিক্রম করে আস্তে চেয়েছিলেন কেধারনাথ উপত্যকায় । সুম্পূর্ণ করতে পারেনি অভিযান, গন্ধর পংগী উপত্যকায় পথ হারিয়ে ফিরে আসে। দীর্ঘ দিন পর 80র দশকে পুনরায় শুরু হয় অভিযান।বিভিন্ন খ্যাতনামা অভিযাত্রীরা চেষ্টা করলেও ব্যর্থ হয়।1989 সালে ডানকান টাংস্টল এর নেতৃত্বে আসা ব্রিটিশ দলটি ক্ষীরগঙ্গার উপত্যকা ধরে অভিযান শুরু করে ও ব্যর্থ হন।

এর দলনেতা জিম নোনমেকের নেতৃত্বে পানপাতিয়া হিমবাহ টি আড়াআড়ি অতিক্রম করতে সক্ষম হন।এঁরা পুনরায় আগের রাস্তায় ফিরে যান।



 2007 সালে দেবব্রত মুখার্জি র নেতৃত্বে পাঁচ সদস্যের দল কৃতিত্বের সাথে বিপদজনক পান পাতিয়া হিমবাহের প্রপাত স্থান এড়িয়ে মদ মহেশ্বরের মন্দিরে পৌছে গিয়েছিলেন। যার অন‍্যতম সদস‍্য ছিলেন বেহালার শীক্ষক তপন পন্ডিত মহাশয়।আনন্দ বাজার পত্রিকায় ধারাবাহিক ভাবে বেরিয়ে ছিল অভিযানের পর্ব গুলি। আজ আমাদের মত সাধারণ পর্বত প্রেমীদের কাছে পথটি উন্মোচিত হয়ে গেছে। নীলকণ্ঠ খাল, পান পাতিয়া কল, ইয়ানবুক কল অতিক্রম করে 14/15 দিনে পৌঁছে যাওয়া যায় বদ্রিনাথ থেকে কেধারনাথ ধামে। আমাদের পথ ইয়ানবুক কল অতিক্রম না করে কাঁচনি গিরিবর্ত টপকে মদ মহেশ্বর হয়ে রাঁশি।

ক্রমশ........

Thursday, June 24, 2021

মদমহেশ্বর



উত্তরখণ্ডের গাড়োয়াল হিমালয়ের কোলে এক ছোট্ট গ্রাম, নাম তার মানসুনা ভিলেজ। হিমালয়ের আর দশটা পাহাড়ি গ্রামের মতই সাধারণ এ গ্রাম টাকে অনন্য বৈশিষ্ট্য দান করছে মর্যাদাপূর্ণ এক মন্দির। ইতিহাসের অবিচ্ছেদ্য অংগ হয়ে উঠেছে এই গ্রাম। কারণ পঞ্চ কেদারের একটা অংশ রয়ে গেছে এখানেই। 

গাড়োয়াল হিমালয়ের পাঁচ শিব মন্দিরের একটি এখানেই, কেও পাঁচ কেদার দেখতে চাইলে তাকে এখানে আসতেই হবে, তবে তার থেকেও বড় কথা, এই ট্রেকের পথে ঘাটে প্রকৃতি যে অকৃপণ হাঁতে সৌন্দর্য্য ছিটিয়েছে তা দেখতে হলেও আসতে হবে এখানে। এই ট্রেকের ব্যাপারে ট্রেকারদের বহুল প্রচলিত মন্তব্য হল- এখানে একবার যেয়ে মন ভরে না, বারবার ফিরে যেতে হয় এই ট্রেকে। ভারতের এক জনপ্রিয় গ্রুপে 'কোন ট্রেকে তারা বারংবার ফিরে যেতে চান' এমন প্রশ্ন করা হলে বেশিরভাগ উত্তরে আসে মদমহেশ্বর এর নামটি। কি এমন আছে এই ট্রেকে?  

মদমহেশ্বর এর গল্পটা শুরু অনেক আগে, সেই মহাভারতের যুগে। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে কৌরবদের হত্যা করলেন পঞ্চপান্ডব, কিন্তু এতে করে তারা ভাই হত্যা ও ব্রাহ্মণ হত্যার মত গুরুতর পাপে পাপী হলেন। অনেক রক্ত ঝরিয়ে যুদ্ধ তো একসময় শেষ হল, কিন্তু পান্ডব ভাইয়েরা নিজেদের মনের শান্তি হারিয়ে ফেললেন চিরতরে। 

স্বজনদের হাতে রাজ্য পরিচালনার ভার ছেড়ে দিয়ে পাঁচ ভাই বেড়িয়ে পড়লেন শিব এর খোঁজে। উদ্দেশ্য তার আশীর্বাদ নিয়ে কিছুটা হলেও মনের শান্তি ফিরে পাওয়া। অনুশোচনার আগুন দগ্ধ হয়ে কিছুটা হলেও পাপমোচন।  প্রথমেই তারা গেলেন কাশী। কারন এটাই শিবের ধাম নামে পরিচিত, এখানেই আছে অসংখ্য শিব মন্দির। কিন্তু শিব তাদের কেবলি এড়িয়ে যাচ্ছিলেন, এরকম ভয়ংকর পাপবিদ্ধ মানুষকে আশীর্বাদ করা সম্ভব নয় তার পক্ষে। 

কাশী তে শিব কে না পেয়ে তারা গেলেন গাড়োয়াল হিমালয়ে, সেখানে দুই পাহাড়ের মাঝামাঝি দাড়িয়ে তারা দেখলেন গুপ্ত কাশীর কাছাকাছি এক বিশাল ষাড়। পঞ্চপান্ডবের এক পান্ডব ভীম দর্শনমাত্র চিনে ফেললেন যে এই ষাড়ের ছদ্মবেশে লুকিয়ে আছেন স্বয়ং শিব! তড়িৎ ছুটে যেয়ে তিনি ষাড়ের লেজ ও পেছনের পা জড়িয়ে ধরলেন। 

শিব তৎক্ষণাৎ হাওয়ায় মিলিয়ে যান, এবং খন্ডবিখন্ড হয়ে পুনরায় আবির্ভুত হন। কেদারনাথে তার কুজ আবির্ভুত হয়, বাহুদ্বয় তুঙ্গনাথ এ, চেহারা রুদ্রনাথ এ, চুল ও মাথা কল্পেশর এ এবং নাভি ও পেট আবির্ভূত হয় মদমহেশ্বর এ।  পান্ডব ভাইয়েরা এই পাচজায়গাতেই মন্দির স্থাপন করে, যা এখন পাচকেদার নামে তীর্থস্থান হিসেবে সুপরিচিত।

এই পাচকেদার এর অন্যতম এক কেদার হল মদমহেশ্বর। 

মন্দির এ তীর্থ দর্শন ছাড়াও আর একশ্রেনীর লোক আসে এই বরফ শীতল পাথুড়ে ভূমিতে বহু পথ মাড়িয়ে, তারাও তীর্থ দর্শনেই আসে, কিন্তু তাদের তীর্থ হল পাহাড়, প্রকৃতি।  ধর্মীয় মিথ কে ছাপিয়ে  এই পাহাড়ের এক আলাদা আকর্ষনী শক্তি আছে, যা ট্রেকারদের টেনে নিয়ে আসে এই পথে, বারবার।  

মদমহেশ্বর এর পুরো ট্রেক যেন হিমালয়ের সবটুকু সৌন্দর্য্য বুকে জড়িয়ে স্থানু হয়ে আছে এখানটায়। কি নেই এই পথে, তুষার ঢাকা বিশাল সব শুভ্র পাহাড়, নীল জলের সরোবর, আর আদিগন্ত বিস্তৃত চোখ ধাঁধানো সবুজ, আছে মেঘ পাহাড়ের মিতালি। 

মদমহেশ্বর সমতল থেকে ৩৪৯৭ মিটার উচ্চতায় অবস্থিত। তাই এই ট্রেকে যেতে হলে মনোবল এর পাশাপাশি উচ্চতায় মানিয়ে নেয়ার ও ব্যাপার আছে। অপরদিকে, এই মন্দির বছরে মাত্র ৬ মাস খোলা থাকে ( মে থেকে অক্টোবর), তাই যাওয়ার আগে এই বিষয়গুলো একটু খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে যাওয়া উচিৎ হবে। 

চতুর্থ দিন উখীমঠ-যোগাসু-ওনিওনা-রাঁশি-গাড়িপথ

রাঁশি (১৯৮০মি)-গৌণ্ডার (২০৭০মি)-৭কিমি

উখীমঠ থেকে গাড়ি চেপে মনশুনা, যোগাসু ও ওনিওনা ছাড়িয়ে রাঁশির কাছাকাছি পৌঁছন যায়। সুন্দর হাঁটাপথে উঠে আসবেন রাঁশি গ্রামে। রাঁশি থেকে প্রায় সমতল পথে আরও ঘণ্টা দুয়েক হাঁটলেই গৌণ্ডার পৌঁছে যাবেন।

গৌণ্ডার-বানতোলি-খাডোরা (২০২০মি)-নানু (২৩৩০মি)-মদমহেশ্বর (৩৪৯০মি)-১০কিমি

গৌণ্ডার থেকে মাত্র এক কিলোমিটার দূরে বানতোলি। মার্কণ্ডেও গঙ্গা ও মদমহেশ্বর গঙ্গার সঙ্গমস্থলের নিকটে এই ছোট্ট সুন্দর জায়গাটিতেও থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। আগের দিন এখানে রাত্রিবাস করতে পারেন। এখান থেকে শুরু হবে কঠিন চড়াইপথ। বড় বড় গাছপালার মধ্য দিয়ে প্রশস্ত পথ। ক্রমে মদমহেশ্বর গঙ্গার প্রবাহ দূরে চলে যাবে। স্পষ্ট হবে গৌণ্ডার ও রাঁশি গ্রাম। খাডোরা চটিতে টুকটাক খাবার পাবেন। ঘাস ও গুল্মে ঢাকা পাহাড়ের ঢাল ধরে পাকদণ্ডী চড়াইপথে উঠে আসবেন নানু। এখানেও দোকান ও জলের ব্যবস্থা আছে। বনের মধ্যে মাঝে মাঝেই উন্মুক্ত ঘাসের ঢাল রয়েছে। পথের দূরত্ব কম হলেও সবটাই চড়াইপথ। অনেকটা সময় লাগবে। মাত্র ৯ কিলোমিটার পথে উঠতে হবে চার হাজার ফুট। উঠে আসবেন মদমহেশ্বরে। ধারাবাহিক সবুজের মাঝে পাহাড়ের কোলে মদমহেশ্বর মন্দির অসাধারণ। এখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে।

মদমহেশ্বর-গৌণ্ডার-রাঁশি-১৭কিমি

খুব ভোরে উঠে আসুন বুড়ো মদমহেশ্বেরের মন্দিরে। ঘাসে ঢাকা প্রান্তরের মাঝে এক ছোট্ট মন্দির। এখান থেকে চারপাশের দৃশ্য অপূর্ব। চৌখাম্বা ও মান্দানি শৃঙ্গমালাকে খুব কাছ থেকে দেখা যাবে। আছে এক ছোট্ট জলাশয়। তারপর নেমে আসুন মদমহেশ্বরে। একই পথে একটানা নেমে আসবেন বানতোলি। বানতোলি থেকে চলে আসবেন রাঁশি। রাকেশ্বরী মন্দিরকে ঘিরে এটি একটি বড় গ্রাম।



Tuesday, August 11, 2020

অসামাপ্ত বাসিসি

        অসামপ্ত বাসিসি ওয়েষ্ট কল অভিযান ২০১৮

উত্তরকাশী থেকে যখন নেলং এর উদ্দেশ্যে রওনা দিলাম তখন ঘড়িতে সকাল ৭টা।। আমাদের দুটো গাড়ি পাহাড়ী আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চলল নেলং এর দিকে। রাস্তার এক জায়গায় গাড়ি থামল প্রাতরাশের জন্য। খাওয়া সেরে আবার চলা শুরু। এবার গন্তব্য শুখি টপ।  ওখানে আমাদের একটা গ্রামে কিছু জিনিসপত্র বিতরণের কাজ আছে। অসংখ্য মানুষ এই কাজে আমাদের সাহায্য  করেছেন। কেউ ঔষধ পত্র দিয়েছেন, কেউ কম্বল দিয়েছেন, কেউ বাচ্চাদের জামা কাপড়, কেউ খাতা পেন ইত্যাদি। যে যেরকম ভাবে পেরেছেন আমাদের সাহায্য করেছেন। তাদের সকলের কাছে আমরা চির কৃতজ্ঞ।। শুখি গ্রামে পৌঁছতে ১২ টা বেজে গেল। গ্রামে আগে থেকেই  বলা ছিল এই অনুষ্ঠানের কথা। আমরা পৌছাতেই গ্রামের অসংখ্য কচিকাচা হাসি মুখে এসে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে গেল। খুবই আনন্দ দাযক এক মূহুর্তের সাক্ষি হলাম আমরা সবাই। একে একে সবাইকে জিনিসপত্র দেওয়া  হল। শুধু পাহাড়ে যাওয়া না ওখানকার মানুষদের জন্য সকলের সহযোগিতায় কিছু করতে পেরেছি এটাই সবথেকে আনন্দের।। কাজ সেরে সুখি গ্রামের সবাইকে বিদায় জানিয়ে আবার চলার শুরু।। অতি মনোরম এক পথ। সামনেই হরশিল। হরশিলের অনবদ্য সৌন্দর্য আমাদের আবেগ তাড়িত করে দিল।।  রাস্তার পাশে পাইনের বনে রোদ্দুরের লুকোচুরি খেলা চলছে আর নীচ দিয়ে বয়ে চলেছে গঙ্গার প্রবল ধারা। সুউচ্চ পাহাড় শ্রেণী ধাপে ধাপে উঠে গেছে উপরে। গাড়ি এবার আরো উপরে উঠতে লাগল। উচ্চতা টা এবার টের পাচ্ছি। মাথাটা ঝিম ঝিম শুরু হয়েছে এবার, কখন যে চোখ বুজে এল বুঝতে পারিনি।। চোখ যখন খুললো তখন ভৈরবঘাটি তে গাড়ি থেমেছে। এখানে দুপুরের আহার সারবো আমরা।। গাড়ি থেকে নামতেই হিমেল পরশ লাগল গায়ে।। মেঘের ঘনঘটা পাহাড়ের মাথায়। চায়ের পেয়ালা তে চুমুক দিতে দিতে অনুভব করছি পাহাড়ের মন মাতানো সৌন্দর্য। দুপুরের খাওয়া সেরে এদিক ওদিক একটু ঘুরে বেরালাম। ছবি তুললাম কিছু। আমাদের এখন অপেক্ষা করতে হবে যতখন না মালবাহকদের দুটো গাড়ি এসে পৌঁছয়। কারন এর পর সব গাড়ি একসাথে যেতে হবে। ঘন্টা খানেকের মধ্যে ওদের গাড়ি  এসে গেল।  ওরা সবাই খাওয়া দাওয়া সেরে মালপত্র গুছিয়ে নিল। এবার নেলং এ ঢোকার পালা। সবাই যে যার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম নেলং এর উদ্দেশ্যে। এখান থেকে রাস্তা দুটো ভাগ হয়েছে, ডানদিকে উঠে গেছে গঙ্গোত্রীর দিকে আর আমাদের পথ বামদিকে।। গাড়ি থামল ভৈরবঘাটি র গেটে, এখানে দরকারী সব কাগজপত্র চেক করার পর গেট খুলে গেল আমাদের জন্য। মনের মধ্যে একটা অজানা শিহরণ খেলে গেল। এ পথে খুব কম মানুষই যায়। আর্মি ছাড়া সাধারণ মানুষের যাতায়াত খুবই কম। নেলং ভ্যালি তে প্রবেশ নিষেধ।। পারমিশন ছাড়া অসম্ভব। যাই হোক গেট সবে মাত্র খুলেছে, হঠাৎ একটা আওয়াজ। আমাদের পিছনের গাড়ির চাকা ফেটে গেছে।  শুরুতে একটা অজানা বিপদ। আবার অপেক্ষা করতে হল আমাদের যতখন না চাকা ঠিক হচ্ছে। আধ ঘণ্টা পরে আবার গাড়ি তে উঠে চলা শুরু হল। আমাদের চারটে গাড়ি একসাথে চলেছে।  চারিপাশের পরিবেশ নিমেষে বদলে গেল।  কোন সবুজের চিহ্ন নেই। শুধু রুক্ষ পাহাড় শ্রেণীর দল দৈত্যর মত দাড়িয়ে আছে। ভয়ংকর পথ। রাস্তার অবস্থাও খারাপ। অনেক আর্মি ট্রাক যাতায়াত করছে। এই জায়গাটা পুরোটাই আর্মি কন্ট্রোল করে।  পাশেই তিব্বতের সীমান্ত। হঠাৎ গৌতম দা চেঁচিয়ে বলল গাড়ি থামাও।। আমরা তো সবাই হতবাক।  কি হল গো।? গৌতম দা সহাস্যে বলল ওদিকে দেখো!!! সেই বিখ্যাত কাঠের সেতু। আমরা সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে রেডি। নেবে পড়লাম গাড়ি থেকে। নামতেই পুরো থর থর করে কেপে উঠলাম।। প্রচন্ড হাওয়া র তেজে দাড়িয়ে থাকা মুশকিল।। অনেক নীচ দিয়ে বয়ে চলেছে জাঢ গঙ্গা।। গভীর গিরিখাত,, হাড়হিম করা দৃশ‍্য।। কিন্তু এই ছবি যে তুলতেই হবে, এই সেই সেতু যে পথে এক সময় ভারতের সাথে তিব্বতের বানিজ্য চলত। কিন্তু কিভাবে এটা বানানো হল সেটা খুব রহস্যময়।। আসলে নেলং পুরোটাই রহস্যে ঘেরা একটা জায়গা। আর বেশি না থেকে গাড়িতে উঠলাম। ডানদিকে দেখা যাচ্ছে কয়েকটি শিখর চূড়া চিরবাস, দেও পর্বত ইত্যাদি। এবার পিচের রাস্তা ধরে গাড়ি ছুটল প্রবল বেগে।। অসাধারণ পথের শোভা দেখতে দেখতে কখন যে এসে পড়লাম নেলং কে জানে। সামনেই  নেলং এর চেক পোস্ট।। এখানে আবার সমস্ত কিছু চেক হবে। সেই হাওয়ায় দাপট সমানে চলছে। ঘড়িতে দুপুর দুটো। সব কাগজপত্র নিয়ে গেল আর্মি অফিসার। একে একে ডাক পড়ল সবার। আবার এক বিপদ, দুই গাড়ির চালকের পারমিশন নেই। তাই ওরা আটকে দিল আমাদের, হরশিল  থেকে ওদের পারমিশন নিয়ে আসতে হবে তবেই ছাড়া হবে। মাথায় বাজ পড়ল। এখানে থাকার জায়গা ও নেই। গাড়ি চলল আবার পিছনে। লম্বিনি গাড নামে একটা জায়গায় আমরা আজ রাত কাটাব। পারমিশন এর জন্য যেতে হবে হরশিল, তাই দেরি না করে গৌতম দা, শুভজিত দা আর সৌমাল্য দা দুই চালককে নিয়ে চলে গেল হরশিল। আমরা বাকিরা থেকে গেলাম লম্বিনি গাডে। ওরা ফিরবে কাল সকালে। একের পর এক বাধা। এদিকে তাবু খাটানো শুরু হয়েছে, রাতের আহারের জন্য রান্নার তোরজোর চলছে। সন্ধা নামছে তাড়াতাড়ি। সেই সঙ্গে তীব্র হাওয়া।। বেশি দেরি না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। কাল ওরা যেন একটা সুসংবাদ নিয়ে ফেরে সেই আশা নিয়ে ঘুমাতে গেলাম আগামীর অপেক্ষায়।। 

আমি দেবু আর পাপাই দা একটা তাবুতে। কোন রকমে একটা অপরিষ্কার জায়গায় তাবু খাটানো হয়েছিল। রাতটা কোন রকমে কাটিয়ে দিলাম। পরের দিন ভোর বেলা শুভজিত দার গলার আওয়াজে ঘুম ভাঙল। দেবুকে ডাক দিলাম, ওরা এসে গেছে। তাবুর চেনটা খুলে বাইরে বেরোতেই ওদের হাসি ভরা মুখ দেখেই বুঝতে পারি সব ঠিক আছে। শুভজিত দা বলল সব ঠিক, আমরা যাচ্ছি। আনন্দে ভরে উঠল মন। সকালের কাজ তারাতারি সেরে নিলাম, যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যায় ততই ভাল।  সকালের আহার সেরে সমস্ত জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম নীলাপানি ক‍্যাম্প এর উদ্দেশ্যে। আবার সেই আগের দিনের পিচ কালো রাস্তার উপর দিয়ে গাড়ি ছুটে চলল নেলং চেক পোস্টের দিকে। ঘড়িতে সকাল ৯ টা। ঘন্টা খানেকের মধ্যে নেলং চেক পোস্ট। আবার চেক। গাড়ি থামল গেটে। সবাই নেমে পড়লাম একে একে। অফিসার সব কাগজপত্র নিয়ে গেল। নাম ধরে ডাক শুরু হল, আমরা হাত তুলতে লাগলাম। সবার নাম ডাকা শেষ। সিনিয়র অফিসার নির্দেশ দিল গেট খুলে দেওয়ার জন্য। ভীষণ আনন্দের এক মূহুর্ত সবার চোখে মুখে ধরা পড়ছে। আর্মি অফিসার আমাদের অভিযানের সাফল্য কামনা করলেন। আমরা করমর্দন করে সবাইকে বিদায় জানিয়ে নেলং ত্যাগ করলাম। দুদিক জুরে নেড়া পাহাড়ের সারি,  মাঝে পিচ কালো রাস্তা। বাম পাশে জাঢ গঙ্গার বিশাল গর্জ। গাড়ি এগিয়ে চলল নিজস্ব ছন্দে। অসাধারণ সুন্দর ওয়েদার। গাড়ির মধ্যে থেকে চলল ফটো তোলার পালা। কয়েকটি পাহাড়ি ঝোরা পড়ল পথে। এপথে বৃষ্টি হয় না বললেই চলে। পাহাড়ী আঁকা বাঁকা পথ পেরিয়ে গাড়ি এসে পৌছল নাগা চেক পোস্ট। গাড়ি আটকালো আবার। কাগজ পত্র নিয়ে সিনিয়র অফিসারের কাছে গেল কয়েক জন। বাকিরা ওয়েট করলাম। হাওয়াযর দাপটে দাঁড়িয়ে থাকা যায় না। আধ ঘন্টা অতিক্রম করে গেল ওরা এখনও ফিরল না। আবার দুশ্চিন্তা, কোন সমস্যা হল নাতো আবার?? এক ঘন্টা কেটে গেল, তাও এলনা। অপেক্ষা ছাড়া উপায় নেই। আরো আধঘন্টা পড়ে ওরা এসে বলল সব ঠিক আছে, চল বেরিয়ে পড়ি। ঘড়িতে তখন দুপুর ১২ টা। নাগা থেকে নীলাপানি ৮ কিমি। পিচ রাস্তা আর নেই। এখানে রাস্তা দুভাগ হয়েছে। বাম দিকে গেছে জাডুং গ্রাম হয়ে পুলাম সুমদা। আমাদের রাস্তা ডান দিকে। ধূলোর ঝড় তুলে গাড়ি চলল নীলাপানি ক‍্যাম্প। ১ ঘন্টার মধ্যে নীলাপানি পৌঁছে গেলাম। এখানে আবার চেক হবে। গাড়ি থেকে নেমে আমি শুভজিত দা আর আমাদের মেইন গাইড জয় পাল সিংকে সঙ্গে নিয়ে চললাম আর্মি অফিসে। বাকিরা মালপত্র নামিয়ে ক্যাম্পের দিকে এগিয়ে গেল। এখানেই ৪ টে গাড়ি ছেরে দিতে হবে। সবার পুরো ডিটেল সেখানে লেখাতে হল। অনেক সময়  চলে গেল তাতে। সব কাজ সেরে ফিরতে ফিরতে ৩ টে বেজে গেল। পাশেই আমাদের আজকের ক‍্যাম্প। একটা ছোট কাঠের সেতু পেরিয়ে কিছুদুর যাওয়ার পর ক‍্যাম্প নজরে পড়ল। জাঢ গঙ্গার ধারে আমাদের তাবু পড়েছে। ক‍্যাম্পে পৌছে দেবু দেখি সব রেডি করে ফেলেছে।। একটা স্বপ্নময় জায়গা। মাথার উপর নীল আকাশ, ডান পাশ দিয়ে প্রবল বেগে বয়ে চলেছে জাঢ গঙ্গা। এই সব দেখতে দেখতে হারিয়ে গেলাম একটা অন্য জগতে। ওদিকে খাওয়ার ডাক পড়েছে। খাওয়া দাওয়া সেরে আবার এসে বসলাম জাঢ গঙ্গার ধারে। নিমেষেই জাঢ গঙ্গা ফুলে ফেপে ভয়ানক রূপ ধারণ  করেছে। আর বসে থাকা গেলনা। আমাদের ক্যাম্প এরিয়া তে জল ঢুকতে আরম্ভ করেছে। একটা নালা কেটে জল বের করার ব্যবস্থা করা হল। আমাদের ক্যাম্প এর বাম পাশের পাহাড়ের ওপারেই তিব্বতের সীমানা। পাহাড়ের খাঁজে আর্মি দের বাংকার চোখে পড়ল। ওইদিকের ছবি তোলা নিষেধ। এখানে সূর্য অস্ত যায় অনেক দেরিতে। সন্ধ্যা ৭ টা তেও এখানে ভরপুর আলো। এক আর্মি অফিসার এল আমাদের সাথে কথা বলতে। সঙ্গে আনা কিছু জুস আমাদের দিল। খোশগল্পে মেতে গেলাম আর্মি অফিসারদের সঙ্গে। ওনারা এপথের কিছু তথ্য দিচ্ছিল। সবথেকে বড় ভয় অক্সিজেন নিয়ে। অক্সিজেনের অভাব টের পাওয়া যায় প্রতি পদক্ষেপে। আবার ছুটলাম আর্মি ক্যাম্প। ওখান থেকে ফোন করা হল এজেন্সির কাছে অক্সিজেন সিলিন্ডারের জন্য । কাল সকালের মধ্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে এই কথা হল। বাড়িতে ফোন করে খবর পৌঁছে দিলাম আমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছি। 

এদিকে আঁধার ঘনাচ্ছে ধীরে ধীরে। আর্মি অফিস থেকে বেরোতেই টের পেলাম ঠান্ডাটা। অন্ধকার ঠেলে মাথার হেড ল্যাম্প জেলে পথ হাঁটছি।  রাত চোরার দল সব জেগে উঠেছে। বিভৎস হাওয়ার দাপট। আকাশের দিকে তাকাতেই দেখতে পেলাম হাজার হাজার নক্ষত্র মিট মিট করে জ্বলছে। সে দৃশ্য বলে বোঝাতে পারব না। সামনেই জাঢ গঙ্গার উপরে একটা ছোট কাঠের সাঁকো। অন্ধকারে কোন রকমে পেরিয়ে গেলাম, এসে পৌঁছলাম ক্যাম্পে। কালকে আমরা নীলাপানি ক‍্যাম্পে থাকব পরিবেশের সাথে নিজেদের খাপ খাওয়ানোর জন্য। আর অক্সিজেন সিলিন্ডার ও এসে যাবে। পরশু আমরা বেরোব পরবর্তী ক্যাম্পের উদ্দেশ্যে। এদিকে খাওয়ার রেডি হয়ে গেছে। ঘড়িতে রাত ৯টা। হাওয়ায় দাপটে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে তাবুতে ঢুকলাম। একটা ছোট টিম মিটিং সেরে নিলাম। এবার ঘুমানোর পালা। রাত ১০ টা স্লিপিং ব‍্যাগে ঢুকে একটু গল্প। সারাদিনের ক্লান্তি তে কখন যে চোখের পাতা লেগে এল বুঝতেই পারিনি।
পরের দিন সকাল ৬টা বাইরে তাবুর আউটারে কে যেন ধাক্কা মারছে, কানে ভেসে এল "সাব জি চায়ে"।। স্লিপিং ব‍্যাগ থেকে কোন রকমে বেরলাম। হাতে গরম চায়ের পেয়ালা, যেন অমৃত।। চা খেয়ে বাইরে বেরিয়েছি দেখি এক আর্মি এসে হাজির। বিনা মেঘে বজ্রপাত। সব যেন কেমন তালগোল পাকিয়ে গেল। উনি এসে বলে গেলেন লখনউ এর আই টি বি পি হেড অফিস থেকে আপনাদের উপরে যেতে নিষেধ করেছে। যদিও আজ আমরা এখানে থাকবো তবুও মনের মধ্যে একটা আশংকা থেকেই গেল। ছুটলাম নীলাপানি আর্মি ক্যাম্পে। কি জন্য ওখান থেকে হঠাৎ আটকে দিল বোঝা গেলনা। আর্মি ক্যাম্পে জিজ্ঞেস করাতে ওরা বলল যতখন ওখান থেকে নির্দেশ না আসছে আমরা কিছু করতে পারবনা। এদিকে অক্সিজেন সিলিন্ডারের জন্য ফোন করলাম এজেন্সি কে। উনি বলে দিলেন আজ ওখানে স্ট্রাইক চলছে, আগামী কাল সকালে হরশিল থেকে আর্মি ট্রাক বেরোবে নীলাপানির উদ্দেশ্যে, তাদের কাছে দিয়ে দেওয়া হবে ৪ টে অক্সিজেন সিলিন্ডার। কিন্তু অক্সিজেন সিলিন্ডার নেবে কে? কাল সকালে তো আমরা বেরিয়ে যাব। ঠিক হল একজন মালবাহক এখানে থেকে যাবে সে অক্সিজেন সিলিন্ডার নিয়ে শেষে আসবে। এদিকে মালবাহক রা আজ কিছু কাজ এগিয়ে রাখছে। তারা মাল ফেরি করে পরবর্তী ক্যাম্পে কিছু দরকারি জিনিস আজ রেখে আসছে।  যাতে কালকে অসুবিধা না হয়। ওদের উপর ও চাপ কম হবে।। নীলাপানি ক্যাম্পে দেখা হল এক বাংগালী অফিসারের সাথে। উনি তো খুবই খুশি। ওনার ঘরে নিয়ে গেলেন। সেখানে দারুণ আতিথেয়তা। নিজে হাতে সবার জন্য চা আর আলু পরোটা করে খাওয়ালেন। দারুণ অনুভূতি। কিন্তু আমাদের মন ভাল নেই। কি হবে অভিযানের। যতখন না হেড অফিস থেকে পারমিশন  আসছে আমরা এক পা ও এগোতে পারবনা। কিছুক্ষন বাংগালী অফিসারের ঘরে কাটিয়ে ওনাকে বিদায় জানালাম। উনি কিছু জুসের প্যাকেট আমাদের দিলেন আর বললেন বিকাল বেলায় তোমাদের ক্যাম্পে যাচ্ছি। 
আমরা খুবই আনন্দিত এই শুনে। ওখান থেকে বেরিয়ে সোজা ক্যাম্পে। বাইরে  থাকতে আর ইচ্ছে হলনা। তাবুতে ঢুকে আলোচনা করতে লাগলাম। ওখান থেকে যদি পারমিশন না দেয় তাহলে এখানেই আমাদের অভিযানের ইতি পরে যাবে। তারমধ্যে আবার এক খারাপ খবর, এক মালবাহক তার নাকি নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে এখান থেকেই ফিরে যেতে চায়। সবমিলিয়ে ঘটনার ঘনঘটায আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। সৈকত দেখি বাইরে পায়চারি করছে। আমি তাবুর চেন খুলে বাইরে বেরোলাম,  সৈকত কে বললাম চল সামনের পথটা একটু দেখি আসি। ও রাজি হয়ে গেল। বসে থাকলে আরো বেশি খারাপ লাগছে। আমি আর সৈকত আলোচনা করলাম এটা যদি আটকে দেয় তাহলে আমরা কালিন্দী রূটে বেরিয়ে যাব। এইসব আলোচনা করতে করতে পথ চলেছি। জাঢ গঙ্গার বাম পাশ দিয়ে আমাদের পথ, ডান দিকে উঠে গেছে ভগ্ন পাহাড় শ্রেনী। অনবরত পাথর গড়িয়ে পরছে উপর থেকে।  ডান দিকের যে পাহাড় ওটার ওইদিকে গোমুখ কালিন্দী খালের রুট। কিন্তু এই দিকের সাথে ওই দিকের যে রূপ তা সম্পূর্ণ আলাদা। কিছুদূর চলার পর আর পথের নিশানা পেলাম না। সৈকতকে বললাম আর এগোন ঠিক হবেনা। কিছুক্ষন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে সেখান থেকে ফেরার পথ ধরলাম। ওদিকে পিনাকী দার ও শরীর খারাপ। পিনাকী দা এখান থেকেই ফিরে যাবে। আমাদের একজন সদস্য কমে যাবে আজ। ক্যাম্পে ফিরে দেখি পিনাকী দা রেডি। মন টা আরো ভারাক্রান্ত হয়ে গেল। দুপুরের খাওয়া সেরে এক মালবাহক আর আমাদের এক পথের সাথী কে এখান থেকে বিদায় জানালাম। ওরা অফিসারের গাড়ি করে হরশিল হয়ে উত্তরকাশী চলে যাবে আজ ই। ভারাক্রান্ত মনে জাঢ গঙ্গার ধারে বসে নানা রকম চিন্তা করছি। মনে পড়ছিল হেনরিক হ্যারারের সেই দুঃসাহসিক কাহিনী। তখন ১৯৪৩-৪৪ সাল। যুদ্ধ ঘোষণা হয়েছে। হেনরিক হ্যারার হরশিল থেকে এ পথেই তিব্বতে পালিয়ে গিয়েছিলেন। ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই কাহিনী নিয়ে পরে একটি চিত্রনাট্য হয়, হ্যানরিক হ্যারারের চরিত্রে ব্রেড পিট অভিনয় করেছিলেন। সেখানে এই পলায়ন কাহিনীর বর্ননা শোনা যায়। যাই হোক অতীত থেকে বর্তমানে ফিরে এলাম। আর বসে থাকতে পারলাম না। হাওয়ায় দাপটে চারিদিকে ধূলো ভরে গেল। গিয়ে ঢুকলাম তাবুতে। তাবু উড়িয়ে নিয়ে যাওয়ার জোগাড়। দেবু আর শুভজিত দা বসে আছে। ওদিকে 

চায়ের জন্য বলা হয়েছে। কিছুক্ষন পর চা এসে গেল আর সাথে বাড়তি পাওনা লাল নীল পাপড় ভাজা। পানপাতিয়া অভিযানের দিন গুলো মনে পড়ে যাচ্ছে। চা খেয়ে আবার বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে দেখি আর্মি এক বড় অফিসার ও সেই বাংগালী অফিসার সাথে আরো কয়েকজন আমাদের সাথে দেখা করতে এসেছেন। আমরা আশাবাদী কোন সুসংবাদ হয়তো এনেছেন ওনারা। আমরা ওনাদের জিজ্ঞেস করলাম পারমিশনের কোন খবর আছে কিনা? ওরা বলল আজ রাতের  মধ্যেই সব খবর পেয়ে যাবেন। ওনারা আমাদের নানান রকম প্রশ্ন করতে আরম্ভ করলেন!! কেন এখানে এসেছেন এত ট্রেকিং রুট থাকতে? এ ইলাকা বহত খতরনাক হ্যা। হাম লোক মাইহনে মে তিন বার যাতে হ্যা রেকি কারনে কে লিয়ে। এ জো নদী হ্যা না ইসকা পানি কাব বাড় জাতা পাতা নেহি আতা। ইস লিয়ে আপ লোগোকো কাল একদম শুভা নদী ক্রস কারনা পারেগা, নেহিতো ফাঁস যায়োগে। উনি আরো বললেন আমি এখানে যতদিন কাজ করছি এত বড় টিমকে কখনও আসতে দেখিনি। আপনারা এখানে আসার সাহস দেখিয়েছেন এটাই সব থেকে বড় ব্যাপার। আপনারা সফল হন এবং আপনারা পারবেন ও যদি সব ঠিক থাকে। ওনার কথায় আমরা খুবই আনন্দিত। উনি বলে গেলেন রাতে আমাদের অফিসার এসে পারমিশনের ব্যাপারে জানিয়ে দেবে। আপ লোগ চিন্তা মত কারো, সব ঠিক রাহেগা। এই বলে উনি চলে গেলেন। ঘড়ি তে ৭ টা বাজে। রান্না ঘরে রান্নার তোরজোর চলছে। আমরা যে যার তাবুতে গেলাম। তাবুর সোলার লাইট জ্বালিয়ে আমি দেবু আর শুভজিত দা গল্পে মত্য। ঘন্টা খানেক পরে গৌতম দার গলার আওয়াজ।  চেন খুলে গৌতম দা আমাদের তাবুতে ঢুকলো। হঠাৎ প্রশ্ন করল তোমরা কি কাল রাতে কিছু টের পেয়েছো? আমি বললাম  না তো।। গৌতম দা বলল রাত তখন ২টো হবে,  আমি বাইরে বেরিয়েছিলাম!! হঠাৎ দেখলাম পাশের পাহাড়ে একটা আগুনের শিখা দপ করে জ্বলে উঠে নিভে গেল। বলল ভাবলাম চোখের ভুল হবে হয় তো। কিন্তু না আবার কিছু সময় পর এক জিনিস নজরে এল। শুভজিত দা বলে উঠল এক জিনিস আমিও দেখেছি। কিন্তু আমি কাউকে বলিনি। গৌতম দা বলল ওই গভীর রাতে আগুন জ্বলে ওঠা পাহাড়ের উপরে এটা কি করে সম্ভব। সত্যি একটা রহস্যময় জায়গা। কত যে রহস্য লুকিয়ে আছে এখানে চোখে না দেখলে কেউ বিশ্বাস করবেনা। ডিনারের জন‍্য ডাক পড়ল। রাত নটা, এই ঠান্ডায় বেশি দেরি করে লাভ নেই। খাওয়া দাওয়া সেরে নিলাম তাড়াতাড়ি। তাবুতে ঢুকতে যাব এমন সময় অফিসার এসে হাজির। বলল আপ লোগকা পারমিশন মিল গায়া একদম শুভা নিকাল যাও ইহাসে। মনে তখন আনন্দ ধারা খেলে যাচ্ছে সবার। এতদিনের রাত জেগে এত পরিশ্রম করা সব সফল হতে চলেছে। কাল আমরা রওনা দেব অজানার উদ্দেশ্যে। ঘুম আসছে না উত্তেজনায়। তাবুর চেন খুলে বাইরে বেরোলাম। হতবাক হয়ে গেলাম, রাতের আকাশে জ্বল জ্বল করছে অসংখ্য নক্ষত্র, যেন সত‍্যি কিছু বলতে চায়।  হঠাৎ একটা নীশাচর পাখির আওয়াজে বুকের ভীতরটা খান খান করে দিয়ে চলে গেল। জানিনা কি বলতে চাইল পাখিটা। দুরের পাহাড়ের মাঝে ওই মাঝরাতে আগুন জ্বলে ওঠা, সত‍্যি কি কিছু বলতে চায়? আগামীর অপেক্ষায় রইলাম।

আমরা আছি নীলাপানি তে। নীলাপানি হল জাঢ গঙ্গা ও নীলাপানি নদীর সংগম স্থল।। এখান থেকে জাঢ গঙ্গা নাম নিয়ে ভৈরভঘাটির  কাছে ভাগীরথীর সঙ্গে জাঢ গঙ্গা  মিলিত হয়েছে। এখান থেকে চলে যাওয়া জনক তাল, চুনসা খাগা গিরিবর্ত পেরিয়ে হিমাচলে।  আরো অনেক অজানা পথে। যা আজও রহস্যময়। খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল।। তাবু থেকে বাইরে বেরিয়েছি, ঘড়ির কাঁটায় ভোর ৫.30।। কিচেন টেন্টের দিকে এগিয়ে গেলাম।। দেখলাম চা রেডি হচ্ছে, আর কয়েকজন মিলে মালপত্র গুছিয়ে নিচ্ছে।। আজকেই যে আমাদের এই ক‍্যাম্প ছাড়তে হবে।। এগিয়ে যাবো এক অচেনা অজানা পথের উদ্দেশ‍্যে।। এখন হাওয়ার দাপট ওতোটা নেই।। যত বেলা বাড়বে হাওয়ার তেজ তত বাড়বে।। সবাই তাবু ছেড়ে ধীরে ধীরে বাইরে বেরোল।। সকাল ৬ টা নাগাদ চা খেয়ে প্রয়োজনিয় কাজ সেরে নিলাম।। তারপর সকালের আহার সেরে ব‍্যাগ পত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের লক্ষ‍্যের দিকে।। যত দেরি হবে জাঢ গঙ্গার জল তত বাড়তে থাকবে।। ডান পাশে জাঢ গঙ্গাকে রেখে আমরা বাঁম পাশ দিয়ে হাঁটতে লাগলাম।। চারিদিকে শুধু বোল্ডার আর বোল্ডার।। হাওয়ার দাপট ধীরে ধীরে বাড়তে লাগল।। হাঁটতে হাঁটতে এসে পড়লাম একটা ল‍্যান্ড স্লাইড জোনে।। একজন একজন করে খুব সতর্ক ভাবে পেরিয়ে গেলাম সেই অঞ্চল।। একবার পা স্লিপ করলে কয়েক শো ফুট নীচে সোজা জাঢ গঙ্গায়।। সেই অঞ্চল পেরিয়ে একটু জল পানের বিরতি।। আবার চলা শুরু, যত এগিয়ে চলেছি পথের চিত্র পালটে যাচ্ছে।। পাথরের নানা রকমের চালচিত্র এদিক ওদিক।। নীচ দিয়ে প্রবল গতিতে বয়ে চলেছে জাঢ গঙ্গা।। কিছুক্ষন চলার পর থমকে দাঁড়ালাম, পিছন দিক থেকে কয়েকজনের চিৎকারের শব্দ।। কি হয়েছে বুঝে ওঠার আগেই আমাদের সামনে থাকা কয়েকজন মালবাহক মালপত্র ফেলে দৌড় লাগালো।। আমাদের সাথে থাকা গাইড জয়পাল সিং ও চলে গেল আমাদের এখানেই বসে থাকতে বলে।। কিছুক্ষন পর গাইড ফিরে আসার পর জানতে পারলাম একজন মালবাহক পড়ে গিয়ে থরথর করে কাঁপছে।। তার অবস্থা খুব খারাপ।। ওকে নীচে পাঠাতে হবে আর ওর সাথে আরো তিনজনকে যেতে হবে।। ওকে নিয়ে তিন জন চলে গেল নীলাপানি ক‍্যাম্পে‌। মালপত্র সব ওরকম ভাবেই পড়ে থাকল।। আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করলাম কিছুটা এগিয়ে নদীর এপারেই আমাদের ক‍্যাম্প হবে।। কারণ মালবাহকের সংখ‍্যা অনেক কমে গেছে।। এত মালপত্র কিভাবে নিয়ে যাওয়া হবে!!!! ওরা তিনজন ফিরে আসা না অবধি কোন কিছু করা যাবেনা।। বোল্ডারে ঘেরা পথ পেরিয়ে একটি খালি মত জায়গায় আমাদের ক‍্যাম্প হল।। কিছু মালবাহক চলে গেল নীচে পড়ে থাকা জিনিসপত্র আনতে, আমরা কয়েকজন তাবু খাটাতে আরম্ভ করলাম।। ১১ জন মালবাহক থেকে কমে দাঁড়িয়েছে ৭ জন।। বিকেলে ওই তিনজন যদি না ফেরে তাহলে কি হবে ভাবতেই পারছিনা।। মন সবার ভারাক্রান্ত।। খাওয়ার ইচ্ছা নেই কারো।। ভারাক্রান্ত মনে গিয়ে ঢুকলাম তাবুতে।। সূর্য পশ্চিম আকাশে ঢলছে ধীরে ধীরে।। যতদূর চোখ যায় শুধু ধূসর পাহাড় শ্রেণীর দল।। এ যেন এক টুকরো লাদাখ।। সবুজের লেশ মাত্র নেই কোথাও।। এই সব দেখতে দেখতে এক মালবাহক চলে এল ।। যে অসুস্থ হয়েছিল তার খবর জানতে চাইলাম ওর কাছে, ও জানাল ওকে হরশিল নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।। আর জানালো আগের থেকে অনেকটা ভালো আছে সে।। কিন্তু বাকি মালবাহক রা গেল কোথায়? জানালো বাকি দুজধ ওর সাথে নীচে নেমে গেছে।। ওরা এখানে আসতে চাইছেনা। সব কেমন যেন তালগোল পাকিয়ে গেল! ততক্ষনে অন্ধকার ঘনিভূত হয়েছে। একটা টিম মিটিং ডাকা হল। টিম মিটিং এ ঠিক হল কয়েকজনকে নামতে হবে নীচে।। কে কে নীচে যাবে সেটা কাল সকালে ঠিক হবে, আর সাথে পাঠানো হবে এক মালবাহক কে।। কিচেন ঘরে তখন চলছে রান্নার আয়োজন।। মিটিং শেষে খাওয়া দাওয়া সেরে যে যার তাবুতে চলে গেলাম।। 
                  পরের দিন সকাল আজ ও আমাদের এই ক‍্যাম্পে কাটাতে হবে, অক্সিজেন সিলিন্ডার এখনো এসে পৌছায়নি।। একজন মালবাহক চলে গেল সিলিন্ডার আনতে।। আজ কারোর মন ভালো নেই।। আজ আমাদের পথের সাথী ৪ জনকে বিদায় জানাতে হবে, তা না হলে এত কম সংখ‍্যক মালবাহক নিয়ে আগে এগিয়ে যাওয়া সম্ভব নয়।। সকালের আহার সেরে ভারাক্রান্ত হৃদয়ে বিদায় জানালাম ওদের চারজনকে (পিঙ্কু দা, সৌমাল‍্য দা আর কেরালা থেকে আসা আরো ২ জন)।। আমরা বসে থাকলাম পাথরের উপর, যতক্ষন না ওরা মিলিয়ে গেল।। রয়ে গেলাম আমরা ৭ জন, ৭ জন মালবাহক আর ২ জন গাইড।। এই কজন মিলে আগামী কাল বেরিয়ে পরবো লক্ষ‍্যের উদ্দেশ‍্যে।। সকাল গড়িয়ে দুপুর, লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম একটু এদিক ওদিক ঘুরতে।। অনেক নীচ দিয়ে বয়ে চলা জাঢ গঙ্গার ধারে গিয়ে বসলাম।। কেটে গেল বেশ অনেকটা সময়।। বিকেলের দিকে ক‍্যাম্পে ফিরে পাথর দিয়ে বানানো হল মন্দির।। পূজা সেরে ক‍্যাম্পের দিকে ফিরছি দেখি আমাদের মালবাহক অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসছে, কিন্তু তার মধ‍্যে কেমন একটা ভয়ের ছাপ দেখা গেল।। সে এসে জানালো "এক আরমি অফিসার মেরে পিছে পিছে আ গায়া, মুঝকো বোলা উন লোগোকো উপার জানে কে লিয়ে মানা কার দো, নীলাপানি ক‍্যাম্প সে ওরডার হ‍্যা"।। আমাদের মাথায় পড়লো বাজ।। গাইড রাও বেঁকে বসলো, ওরা বলে দিল হাম লোগ আরমি কা ঝামেলে মে নেহি পড়না চাহাতা।। বাদমে হাম লোগোকো বহত পরিশান কারেগা ও লোগ।। ওরা বলে দিল আমরা আর কোন মতেই উপরে যাবনা।। জানিনা কোন কারণে নীচে থেকে এমন অরডার এল।। আর কিছু করার নেই এখানেই আমাদের অভিযানের ইতি পড়ে গেল।। 
অভিযান ক‍্যানসেল।। রাত টা এখানে কাটিয়ে পরের দিন সকালে চলে যাব যে পথে এসেছিলাম সেই পথে।। নীলাপানি থেকে 8 কিমি নাগা।। ওই ৮ কিমি রাস্তা হেঁটে চলে গেলাম। কারণ কোন গাড়ি ছিলনা। নাগা পৌঁছে আর্মি রাই আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিল। সে সব দিন ভোলার নয়। নাগা থেকে আর্মি ট্রাকে নেলং পর্যন্ত গেলাম। সেখানে আবার চেকিং করতে হলো। কিন্তু এখান থেকে ফিরব কি ভাবে!!! আর্মি রা বলে দিল সামনে রাস্তার কাজ হচ্ছে ওখানে যদি কোন গাড়ি পান তাতে করে চলে যান। অনেক খোঁজ করার পর একটা সিমেন্ট বোঝাই লরির খোঁজ পাওয়া গেল। কোন রকমে তাতে চেপে বসলাম। বিদায় জানালাম নেলং কে। ভৈরবঘাটি যখন পৌঁছলাম আমাদের সারা শরীর সিমেন্টে পুরো সাদা। সেদিন ভৈরবঘাটি কাটিয়ে পর দিন উওরকাশি তে কিছু দরকারি কাজ সেরে পরদিন হরিদ্বার। অধরা থেকে গেল বাসিসি ওয়েষ্ট।। তবে আবার যদি কখনো সুযোগ আসে অবশ‍্যই ফিরে আসবো। হারের মধ্যে ও একটা জিৎ আছে, সেই সপ্ন নিয়ে আবার বেরিয়ে পরবো কোন অচেনা অজানা পথে।। 

                           ।।।। সমাপ্ত।।।।।


Wednesday, April 29, 2020

রূপকূন্ডের অন্দরে



2013 সালের 5 ই অক্টোবর আমরা 5 সদস্যর দল চলেছি গাড়োয়াল হিমালয়ের রূপকূন্ড। রাত ১১ টার ট্রেন। মনে প্রচন্ড উৎসাহ নিয়ে উঠে পড়লাম কাঠগোদাম এক্সপ্রেস এ। একের পর এক স্টেশন পেরিয়ে 7 তারিখ সকাল 6 টায় ট্রেন এসে থামল কাঠগোদাম। এক বছরের অবসান, আবার চলেছি পাহাড় দেখতে। আবার সেই গহন অরণ‍্য, সেই রাতের নিস্তস্ভতা। ভেবেই মন জুরিয়ে গেল। আমাদের গাইড নন্দু জি আগেই তার সাথে কথা বলা ছিল। সেই অনুযায়ী সে গাড়ি পাঠিয়ে দিয়েছে স্টেশনে‌। সামান্য জলযোগ করে মালপত্র সব গাড়িতে তুলে বেরিয়ে পরলাম লোহাজং এর উদ্দেশ্যে। গাড়ি চলছে তার নিজস্ব ছন্দে। গাড়ি একটা করে বাঁক নিচ্ছে আর সামনের চিত্র গুলো বদলে যাচ্ছে। যত দূর দেখা যায় ধোয়াটে সবুজে ভরা পাহাড় শ্রেণী। ঘন্টা দুয়েক চলার পর গাড়ি থামল ব্রেকফাস্টের জন্য। আধ ঘন্টা র মধ্যে খাওয়া সেরে উঠে পড়লাম  গাড়িতে। আবার পাহাড়ের আঁকা বাঁকা পথ। এবার গাড়ি থামল কৌশানি। দুপুর 1 টা। এখানে আমরা সব লাঞ্চ করব। কৌশানি অপূর্ব সুন্দর একটা জায়গা। পাশ থেকে আমার সাথী বলে উঠল ঐ দেখ ত্রিশূল দেখা যাচ্ছে। সত্যি তাই। আহা!!!! আমরা তো যাব তার কাছেই। একটু ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া শেষ করলাম। আবার উঠে পড়লাম গাড়ি তে। আমরা এখন যাব গোয়ালদামে। ওখানে আমাদের গাইড অপেক্ষা করছে আমাদের জন্য। গাড়ি চলেছে গোয়ালদামের উদ্দেশ্যে। বিকেল 4 টে নাগাদ পৌছালাম গোয়ালদাম। 
দেখলাম নন্দু জি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নামতেই নমস্তে বলে জরিয়ে ধরলো। নন্দু জির সাথে আরো 4 জন। । এই কদিন আমরা একটা পরিবার। সবাই গাড়িতে উঠে বেরিয়ে পোড়লাম লোহাজং এর উদ্দেশ্যে। গাড়িতে চলল আড্ডা। সন্ধ্যা 6 টা নাগাদ পৌছলাম লোহাজং। এখানে পৌঁছে ঠান্ডা ও টের পেলাম একটু। হোটেল আগেই ঠিক ক‍রে রেখেছে নন্দু জি। মালপত্র নামিয়ে ঢুকে পরলাম হোটেলে। বেশি দেরি না করে পাশের হোটেলে রাতের খাওয়া সাঙ্গ করলাম। রাতে সবাই একটা ছোট টিম মিটিং করলাম। সারাদিন গাড়ির ধকলে শরীর খুবই ক্লান্ত। কাল আমাদের যাত্রা শুরু। মনে চরম উদ্দিপনা নিয়ে আগামীর অপেক্ষা।

প্রথম দিন:
আগের দিন রাতের বেলায় নন্দু জির কাছে শুনেছিলাম নন্দা রাজ যাত্রা র কথা। প্রত‍্যেক বারো বছর অন্তর হয় সেই যাত্রা। গাড়োয়াল হিমালয়ের দূর দূরান্তের গ্রাম থেকে হাজার হাজার অভিযাত্রী অংশ নেয় সেই যাত্রায়। শোনা যায় বারো বছর অন্তর নাকি ওই অঞ্চলের কোন এক গ্রামে জন্ম হয় চার শিং ওয়ালা ভেড়ার। সেই ভেড়াকে সঙ্গী করা হয় এই উৎসবে। এই যাত্রা শেষ হয় হিমালয়ের প্রত‍্যন্ত জায়গা হোমকূন্ডে। তারপর সেই ভেড়াকে ছেরে দেওয়া হয় সেখানেই সে আর ফিরে আসেনা। হারিয়ে যায় হিমালয়ের গহনে। সকালে নন্দু জির ডাক, চা পি লি জিয়ে। আমরা চা খেয়ে গেলাম পারমিশনের জন্য। গাইডরা মালপত্র গোছাতে ব‍্যাস্ত‌ । পারমিসন তাড়াতাড়ি হয়ে গেল। আজ আমরা যাব লোহাজং থেকে কুলিং হয়ে দিদিনা। কুলিং অবদি গাড়িতে যাব। এখানে বলে রাখা ভাল রূপকূন্ড যাওয়ার দুটি রাস্তা আছে। একটি রাস্তা কুলিং থেকে সোজা ওয়ান গ্রাম থেকে ঘরোলি পাতাল, বৈদিনি বুগিয়াল হয়ে রূপকূন্ড, আর আরেকটি আমাদের রূট। দিদিনার উচ্চতা 8000 ফুট। সকাল 8 টা গাড়ি এসে হাজির। মালপত্র সব তোলা হল গাড়িতে। গাড়ি আমাদের ছেড়ে দেবে কুলিং। নন্দা মায়ের জয়ধ্বনি দিয়ে যাত্রা র সূচনা করলাম। 45 মিনিটের মধ্যেই আঁকা বাঁকা পথ পেরিয়ে পৌছলাম কুলিং। কুলিং থেকে ডানদিকে আমাদের রাস্তা। মালপত্র নামিয়ে ৯টা নাগাদ আমাদের হাঁটা শুরু। মনে প্রবল উদ্দিপনা। জঙ্গলে ঘেরা ঘন সবুজ গহণ অরণ‍্য। চোখ জুরিয়ে যায়। এই টুকু শান্তির জন্যে বার বার ছুটে আসা হাজার বাঁধা অতিক্রম ক‍রে। পথ হেঁটে চলছি হঠাৎ নজরে এল একজন বয়ষ্ক ব‍্যাক্তি পিঠে ব‍্যাগ নিয়ে উঠে আসছে উল্টো দিক থেকে। উনি বললেন রূপকূন্ড যাবার রাস্তা কোনদিকে। আমরা অবাক হলাম!! ওনার সাথে কোন গাইড নেই। সম্পূর্ণ একা। বুঝলাম উনি পথ ভুল করেছেন। আমরা ওনাকে আমাদের সাথে যেতে বলাতে উনি রাজি হয়ে গেলেন। আর একজন সঙ্গী বেড়ে গেল। গল্পের ছলে হেঁটে চলেছি আর জঙ্গলে র অপরূপ শোভা দেখছি। পথের মাঝে একটা আগাছা ভরা জায়গা সেটা পেরতে যাব কি একটা যেন আমার পথের এক সাথীর পায়ের উপর দিয়ে পাশের ফাটলে ঢুকে গেল। আমার বন্ধু বলল একটা বিষধর সাপ। কি ভয়ানক!! আমরা ছবি নিলাম কিছু। কামড়ালে এক ছোবলে ছবি। আবার হাঁটা শুরু হল। কয়েকটি ঝোড়া পড়ল পথের মাঝে। কয়েকটি ঝরনা দেখলাম অঝর ধারায় ঝরে পড়ছে পাহাড়ের উপর থেকে। কি অপরূপ দৃশ্য। নানান রকমের পাখির আওয়াজ, এ সব দেখতে দেখতে 4 ঘন্টার মধ্যে পৌছলাম দিদনা। এখানে রামদানার ক্ষেত দেখলাম, কিছু ঘর বাড়ি ও আছে। দুর থেকে দেখা গেল আমাদের তাবু। একটা খালি মাঠের মত জায়গা। গাইডরা আগে এসে রান্না শুরু করে দিয়েছে। আমরা একটু ফ্রেশ হয়ে ওদের সাথে হাত লাগালাম কাজে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাতের প্রাণীরা জেগে উঠছে ধীরে ধীরে। রাতের আকাশে অসংখ্য নক্ষত্র। কি অসাধারণ দৃশ্য। আগামী কাল যাব আলী বুগিয়ালের পথে। কালকের পথ অনেকটা চড়াই। তাই আর দেরী না করে রাতের খাবার শেষ করে নিদ্রাগামী হলাম।

দ্বিতীয় দিন:

সকাল নন্দু জি চা এনে হাজির। বাইরে অসাধারণ আবহাওয়া। পেঁজা তুলো মত মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে। হিমেল হাওয়া মন প্রাণ জুরিয়ে যাচ্ছে। গাইড‍রা প্রাতরাশের আয়োজন করছে। আমরা তাবু তুলে মালপত্র প‍্যাক করে নিলাম। গরম ম‍্যাগি পরিবেশন করল গাইডরা। এবার বেরনোর পালা। আজ আমরা যাব আলী বুগিয়াল। উচ্চতা 11300 ফুট। আমাদের প্রায় 3000 ফুট উঠতে হবে আজ। পথ চলা শুরু করলাম। ওক গাছের সারি আর তার মাঝখান দিয়ে খাড়া পথ। মাঝে পড়ল তোলপানি নামে একটা ছোট্ট জায়গা কয়েকটি পরিবারের বাস সেখানে। ওরা মূলত পশু পালন করে। কিছু দুর চলার পর গা টা গুলিয়ে উঠল। যা খেয়েছিলাম সব বেরিয়ে গেল। জানিনা হঠাৎ কি হল!!! আমার সহযাত্রিরা ভয় পেয়ে গেল। ওরা বলল চল দিদনা ফিরে যাই, তখন আমরা 1.30 মিনিটের পথ অতিক্রম করেছি। সামনে ওক বনে ঘেরা বড় বড় বোল্ডার ফেলা রাস্তা সোজা উঠে গেছে উপরে। আমি ওদের বললাম না আমি যাব। আবার চলতে লাগলাম। আবার কিছু দুর গিয়ে এক অবস্থা। জল খাচ্ছি সেটাও বেরিয়ে যাচ্ছে। কোন রকমে আলী বুগিয়াল পৌছাতেই হবে। 1 ঘন্টা চলার পর ঘন বনের সংখ্যা কিছু কমে এল। গাইড বলল থোড়া ওর চলনেসে আলী বুগিয়াল মিলেগা। মনের জোর বেরে গেল কিছুটা‌। একটা ফাঁকা জায়গায় বসলাম কিছুক্ষন। আবার চলা শুরু করলাম। কিছু দুর চলার পর দেখলাম চির সবুজে ভরা বিশাল ময়দান। যেন কেউ বিছানা পেতে রেখেছে আমাদের জন্য। যতদুর চোখ যায় শুধু সবুজ। আমার অনেক টা পিছনে আমার দুই সঙ্গী। ওরা বলল তোরা এগিয়ে যা, আমরা আসছি। পা রাখলাম বুগিয়ালে। সে এক আশ্চর্য অনুভব। গাইডরা এগিয়ে গেছে অনেকটা। আমি আর আমার বন্ধু অরিত্র তখন বুগিয়ালের মাঝখানে। পিছনে তাকিয়ে হাত নাড়ালাম দুই সঙ্গী র উদ্দেশ্যে। ওরা আবার বলল এগিয়ে যা। হঠাৎ সামনে নজর যেতেই দেখি কিছু ই দেখা যাচ্ছে না। পিছনে তাকালম না কাউকে দেখতে পাচ্ছি না তো। ঘন মেঘের কুন্ডুলি, হিমেল হাওয়া বয়ে যাচ্ছে সোঁ সোঁ শব্দে। আমরা আর এগতে পারলাম না। আমি আর অরিত্র বসেৎপড়লাম একটা ঢিবির উপ‍র। ওরা দুজন তো আসছেনা!!!! গাইডদের ও দেখা নেই। সারা শরীর কাঁটা দিয়ে উঠল। শুরু হল টিপ টিপ করে বৃষ্টি। ঠান্ডা তে হাত পা জমে যাচ্ছে। সামনে কিছুই দেখা যাচ্ছেনা। কতক্ষণ বসে থাকব এই পরিবেশে। 1 ঘন্টা পর পর চিন্তিত মুখে গাইডরা এসে হাজির। কেয়া হুয়া????ও দোনো আভি তাক নেহি আয়া। ওদের মুখ ফেকাশে হয়ে গেল। আমরাও ভয় পেলাম। ততক্ষনে ওয়েদার অনেক পরিষ্কার হয়ে এসেছে। গাইড বলল আপ লোগ ইহাপে রাহো মে আ রাহা হু। বলেই চলে গেল। মনের মধ্যে অজানা আতঙ্ক। আধ ঘন্টা পর দেখি তিনজন মানুষ হেঁটে আসছে এদিকে অপেক্ষার অবসান হল। হাঁপ ছেরে বাঁচলাম। গাইড বলল গলত রাস্তে পে চলা গায়া থা। দুরে দেখা যাচ্ছে আমাদের আজকের ক‍্যাম্প। শরীর খুব ই ক্লান্ত। আরো দুরে দেখা যাচ্ছে ত্রিশূল চূড়া। সব ক্লান্তি র অবসান এক লহমায়। কিছুক্ষন বসে থাকলাম একাকী। আঁধার ঘনাচ্ছে ধীরে ধীরে। ত্রিশূলের রং ও বদলাচ্ছে ধীরে ধীরে। পিছনে ফিরে তাকালাম বুগিয়ালের দিকে। মেঘ রদ্দুরের লুকোচুরি সারা বুগিয়ালে। এবার তাবুর দিকে রওনা দিলাম। গরম সুপ পেলাম হাতে। গাইডরা রাতে র আহারের আয়োজন করছে। বেশী দেরী না করে রাতের আহার সেরে শুয়ে পড়লাম।

তৃতীয় দিন:

শরীর খারাপ থাকায় রাতে ঘুম হলনা ঠিকঠাক। আমার আরেক সহযাত্রীর ও এক অবস্থা। তাই আমরা আজ ঠিক করেছি বৈদিনি বুগিয়াল থাকব। বৈদিনি বুগিয়ালের উচ্চতা 12000 ফুটের আসেপাশে। ঘুম থেকে উঠলাম দেরি করে। সামন‍্য গরম চা খেলাম। ঝকঝকে পরিবেশ আর ঠান্ডা বাতাসে শরীর টা বেশ ভালোই লাগছে। গাইডরা মালপত্র গোছাচ্ছে। সকাল 9 টায় আমরা বেরলাম বৈদিনির উদ্দেশ্যে। শুধু সবুজ আর সবুজ। সবুজের বুক চিরে পাকদন্ডি সরু পথ উপরের দীকে উঠে গেছে। আকাশে উড়ছে গোল্ডেন ঈগল। হিমেল হাওয়া আর মেঘ রদ্দুরের লুকোচুরি, কল্পনার জগতে হারিয়ে গেলাম। 1.30 ঘন্টা চলার পর গাইড বলল উহাপে জো রিজ দিখাই দে রাহা হে ও পার কারনেসে বৈদিনি বুগিয়াল মিলেগা। আর 1 ঘন্টার পথ। দেখতে দেখে রিজের উপর এসে পড়লাম। সেখান থেকে দেখতে পেলাম গোটা ভ‍্যালিটা। ভেড়া চরে বেরাচ্ছে চারিদিকে। কয়েকটি ছোট পাথরের মন্দির। তার মাঝেই নন্দা মায়ের স্নান করার জায়গা। বৈদিনি কূন্ড। আমরা শুয়ে পড়লাম সেখানে। মাথার উপর ঘন নীল আকাশ। চোখটা লেগে গেল কিছুক্ষণের জন্য। জুতো মোজা খুলে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে চলেছি। সে এক অদ্ভূত অনুভূতি। দুরের ভেড়ার দলকে মনে হচ্ছে যেন পাথর পড়ে আছে। সামনেই আমাদের আজকের ক‍্যাম্প। সামনে কাঁটা তার দিয়ে ঘেরা। আর কাঁটা তারের ওপাশে দেখা গেল সাতরঙা রামধনু। সবমিলিয়ে স্বপ্নের জগৎ। দুপুর 1 টা হঠাৎ ঘন মেঘের আড়ালে চলে গেল গোটা ভ‍্যালিটা। ভেড়ার দল ঘরে ফিরে আসছে। আমরা আজকে মেষ পালকের ঘরেই থাকব ঠিক করলাম। শুরু হল তুমুল বৃষ্টি আর সাথে বড় বড় বরফ টুকরো। টিনের চালের ঘর মনে হচ্ছে ফেটে যাবে। পাশে ভেড়ার ঘর, প্রায় শখানেক ভেড়া। তাদের চিৎকারে কান ঝালাপালা‌। বৃষ্টি থামার নাম নেই। সন্ধ্যায় মুড়ি আর পকোড়া খেতে খেতে অনেক কাহিনি শুনলাম মেষ পালকের মুখে। শরীর ও আগের থেকে অনেক সুস্থ। গাইড রাতের আহারের আয়োজন ক‍রছে। বৃষ্টি হয়াতে আবহাওয়া একটু গুমোট। রাত 8 টার সময় খাবার খেয়ে নিলাম। কালকে র আবহাওয়া যেন ভাল থাকে সেই কথা মনে করে ঘুমিয়ে পড়লাম।

চতুর্থ দিন:

সারা রাত ভেড়ার দলের চিৎকার শুনে ঘুম হয়নি ঠিক মত। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই নন্দু জি, সাব জি চায়ে। আবহাওয়া মোটামুটি ঠিকঠাক। মেঘের আনাগোনা আছে। আজ আমরা যাব বগুয়াবাসা। উচ্চতা 4300 মিটার মত। দীর্ঘ পথ অতিক্রম করতে হবে আজ আমাদের। তাই দেরি না করে প্রাতরাশ সেরে বেরিয়ে পড়লাম। ছোট পাথরের মন্দির আর বৈদিনি কুন্ডের পাশ দিয়ে খাড়া পথ উপরের দিকে উঠে গেছে। শেষ বারের মত বেদনি কুন্ড আর সবুজে ভরা বুগিয়াল দু চোখ ভরে দেখে নিলাম। আধ ঘন্টা থেকে 45 মিনিট চড়াই হাঁটার পর আমরা এসে দাঁড়ালাম একটা রিজের উপর। এক দিকে উঁচু পাহাড় আর দিকে পাহাড়ের 80 ডিগ্রি ঢাল সোজা গিয়ে মিশেছে বেদনি বুগিয়ালে। তার মাঝখান দিয়ে সরু পথ চলে গেছে। সোনালী ঘাসে ভরা চারিদিকে। মনোরম পথ। ঘন্টা দুয়েক চলার পর মেঘের আওয়াজ। চারিদিক ভরে গেল ঘন কালো মেঘে। শুরু হল তুমুল বৃষ্টি। ব‍্যাগ থেকে প্লাস্টিক বের করে গায়ে চাপালাম। মেঘ আর বৃষ্টিতে সব ঝাপসা। দাঁড়িয়ে থেকে লাভ হবেনা, তাই চলতে লাগলাম ওই অবস্থায়। খুবই ধীরে হাঁটছি। গাইড বলল এসে বারিশ চলেগা তো হাম আজ বগুয়াবাসা নেহি যা পায়েগা। চরম আশঙ্কা মনে জেগে উঠল। যত এগচ্ছি পথ তত ভয়ংকর হচ্ছে। একটা জায়গা এল রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। ডানদিকটা পাথরনাচুনি হয়ে বগুয়াবাসা, আর বাম দিকটা ঘোড়ালোটানি। আমরা যাব ডানদিকে। বৃষ্টি তে সব ভিজে একাকার, ঠান্ডা য় কাঁপছি। হেঁটে চলেছি সেই অবস্থা য়। পাশ দিয়ে গভীর খাদ নেমে গেছে 200 থেকে 300 ফুট নীচে। হঠাৎ ঝোড় হাওয়া আর পাথ‍রের টুকরোর মত কি জেন পড়তে লাগল। মাথায় পড়লে আর রক্ষা নেই। গাইড বলল ওলে গির রাহা হে। আশ্রয়।নিলাম পাথরের খাঁজে। কিছুটা সময় পর ওলে পড়াটা বন্ধ হল, কিন্তু ঝোড় হাওয়া আর বৃষ্টি র তেজ আর বেড়ে গেল। না বসে থেকে লাভ নেই ঠান্ডায় হাইপোথেরামিয়া হয়ে যাবে। ঝড়ের বেগ এতটাই যে মনে হচ্ছে ঠেলে পিছনে সরিয়ে দেবে। গাইড বলল পাথরনাচুনি দিখাই দে রাহা হে। মনে বল পেলাম, হাঁচড়ে পাঁচড়ে দৌড় দিলাম। দুটো ট্রেকাস হাট আছে এখানে। ঢুকে পড়লাম সেখানে। জুতা মোজা আর গায়ে যা ছিল সব খুলে ফেললাম। চরম ঠান্ডা। গরম সুপ দিল গাইড রা। সত্যি কি অমানুষিক পরিশ্রম করে ওরা। ভাবলে অবাক হতে হয়। ওপর থেকে দুজন নেমে এল, ওরাও বাঙালি। ওরা বলল আমরা কৈলুভিনায়কের আগে একটা গুহা মত ছিল সেখানে ঢুকে পড়ছিলাম। সামনে রাস্তা আরো চড়াই আর আবহাওয়া খুবই খারাপ। ওরা ওদের যাত্রা কেনসেল করে দিয়েছে। আমরা পাথরনাচুনিতে আজ থাকব। হাওয়ার এত তেজ মনে হচ্ছে টিনের ঘরটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। ঝড় আর বৃষ্টি থামার কোন লক্ষণ নেই। সন্ধ্যায় চলল আড্ডা আর খাওয়া। গাইডরা রাতের আহারের আয়োজন করছে। তাড়াতাড়ি খাবার খেয়ে নিলাম। টানা 7 ঘন্টা এক আবহাওয়া। ব‍্যাপরটা ভাল ঠেকছেনা। চরম উৎকন্ঠা মনে নিয়ে ঘুমাতে গেলাম।

পঞ্চম দিন:

আগের দিন সারারাত প্রবল বৃষ্টি আর ঝোড় হাওয়া চলেছে। একটানা । সকাল 6 টায় ঘুম থেকে উঠেছি। বিভীষিকাময় রাত্রি যাপনের পর আজকের আবহাওয়া অনেক পরিষ্কার। আজ আমরা যাব বগুয়াবাসা। উচ্চতা 4300 মিটার মত‌। পাথরনাচুনির উচ্চতা 3700 মিটার মত। আজকের রাস্তা ভালই চড়াই আছে। আমরা প্রাতরাশ সেরে মালপত্র গুছিয়ে বেরিয়ে পরলাম বগুয়াবাসার উদ্দেশ্যে। একটা পাহাড় টপকাতে হবে আজ আমাদের। নন্দূ জি ও পাহাড় কে চটি পার হে কৈলুভিনায়ক। স্বয়ং গনেশ জি ওখানে বসে পাহারা দিচ্ছে। ধীরে ধীরে খাড়া পথ উপরের দিকে উঠে গেছে‌। দম নিতে কষ্ট হচ্ছে। রাস্তা র সৌন্দর্য অকল্পনিয়। সেই সোনালী ঘাসের বুগিয়াল। যত দুর চোখ যায় শুধু ধোঁয়ার মত পাহাড় শ্রেণী। কৈলুভিনায়ক টপ দেখা যাচ্ছে। আর একটু গেলেই এসে পড়ব। শেষ চড়াই টা ভাঙতেই বিষ্ময়ে হতবাক হয়ে গেলাম। একের পর এক শ্বেত শুভ্র শৃঙ্গ কাঁধে কাঁধ মিলিয়ে দাড়িয়ে আছে। ত্রিশূল, নন্দাঘুন্টি, হাতি ঘোড়ি, চৌখাম্বা একেবারে ডান দিকে মাইকতোলি। সামনে গনেশ জির মন্দির। দুরে বিকট আওয়াজ শোনা গেল। বরফ ভাঙার শব্দ। আমরা পূজা দিলাম কৈলুভিনায়কে। কিছুক্ষন বসে থাকলাম শেখানে। রোদ ঝলমলে আকাশ। দুরে দেখা যাচ্ছে বগুয়াবাসা ক‍্যাম্প সাইট। এখন আর সবুজের চিহ্ন নেই। রুক্ষ পাথুরে পথ চলে গেছে বগুয়াবাসার দিকে। পথে পড়ল ছোট ছোট পাথরের তৈরি ঘর। এই জায়গাটা র নাম হুনিয়াথার। অক্সিজেন মাত্রা অনেক কম এখানে। দেখতে দেখতে এসে পড়লাম বগুয়াবাসা। বিশাল পাথুরে জমি, তার উপর তাবু পড়েছে অনেক দলের। সামনে ত্রিশূল স্বমহিমায় উদ্ভাসিত। তার কোলেই মেঘের আড়ালে রূপকূন্ড। তার পাশ দিয়ে উঠে গেছে জুনারগলি কল। আমরা আজ ট্রেকাস হাটেই থাকব। গাইড রা দুপুরের আহার তৈরি করছে। বেলা বাড়ার সাথেই মেঘে ঢেকে গেল গোটা ভ‍্যালিটা। আবার নামল সেই বৃষ্টি। আমরা খাওয়া শেষ করলাম। ততক্ষণে বৃষ্টি উধাও। শান্তি পেলাম। বিকাল হতেই প্রকৃতি আমাদের জন্য খুলে দিল মন ভোলান রূপ। ত্রিশূল শৃঙ্গ আগুন রঙে আবৃত আর মেঘের মধ্যে দিয়ে আলো র ছটা বেরিয়ে আসছে। হিমেল হাওয়া বলে যাচ্ছে তোমাদের জন্য ই সবকিছু। কোন হুশ নেই, একটা কল্পনার জগৎ। হুশ ফিরতে ঠাণ্ডার অনুভূতি টের পেলাম। থর থর করে কাঁপছি। গায়ে জ‍্যাকেট টা চাপিয়ে দিলাম। আঁধার ঘনিয়ে এল ধীরে ধীরে। আমরাও ট্রেকাস হাটে ঢুকে আশ্রয় নিলাম স্লিপিং ব‍্যাগে। বাইরের তাপমাত্রা -2 ডিগ্রি হবে। সন্ধ্যা 7 টার মধ্যে খাওয়া শেষ করলাম। কাল ভোর 3 টের সময় বেরব রূপকূন্ডের উদ্দেশ্যে। সেখান থেকে জুনারগলি কল দেখে বগুয়াবাসায় এসে মালপত্র নিয়ে চলে যাব সুতোল। এই কথা আলোচনা করে আমরা নিদ্রাগামী হলাম।

শেষ দিন:

রাত 2.30 নন্দু জির ডাক, সাব জি উঠিয়ে!!! স্লিপিং ব‍্যাগ ছেড়ে উঠতে ইচ্ছা করছেনা। গায়ে জ‍্যাকেট চাপিয়ে বাইরে বেরলাম। প্রচন্ড ঠাণ্ডা। তাপমাত্রা -5 ডিগ্রি হবে। নন্দু জি কফি দিল সবাইকে। আমাদের জিনিস সব এখানেই থাকবে। একটা ছোট ব‍্যাগের মধ্যে শুকনো খাবার নিয়ে নিলাম। মাথায় হেড ল‍্যাম্প লাগিয়ে বেরিয়ে পড়লাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের উদ্দেশ্যে। আগের রাতে কিছুটা তুষারপাত হয়েছে। রাস্তায় বরফ আছে, তাই চলতে একটু অসুবিধা হচ্ছে। অন্ধকারের মধ্যে পিচ্ছিল পথ চলতে খুবই অসুবিধা হচ্ছে। রাস্তা পুরো পাথরে ভরে আছে, তার উপরে বরফ। দুরে দেখা যাচ্ছে রূপকূন্ড, আমাদের হাতছানি দিয়ে ডাকছে। আলো ফুটছে আকাশে। চৌখাম্বা গিরি শিখর ভেসে উঠল চোখের সামনে। আলো ফোটার সাথেই চারপাশে র পরিবেশ টাও বদলে গেল। সব কষ্টের অবসান। রাস্তা খুবই সরু তাই খুবই সাবধানে চলতে হচ্ছে আমাদের। আর বেশি বাকি নেই। গাইড বলল অর আধা ঘন্টে কি রাস্তা বাকি হে। শেষ দিকটায় রাস্তা খুবই ভয়ানক। কিছুদুর চলার পর একটা চড়াই ভাঙতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল!!! সামনে পাথরের উপর রাখা কিছু কঙ্কাল,।আর মাটিতে ছরিয়ে আছে অসংখ্য হাঁড় গোড়।  আমি থমকে গেলাম । ছমছম করে উঠল গা। সামনে রূপকূন্ডের মন্দির দেখা যাচ্ছে। তার পাশ দিয়ে বরফ বিস্তৃত জিয়ুনারগলি কল উঠে গেছে। আমার সহযাত্রী রা সব একে একে চলে এল। জরিয়ে ধোরলাম একে অপ‍রকে। সামনের দিকে এগতেই নজরে পড়ল বিখ্যাত রূপকূন্ড লেকের। চারিদিকে পাহাড়ে ঘেরা, তার কোলে এই লেক। দু চোখ ভরে দেখা। মন্দিরে পূজা দিলাম সবাই। পূজা দিয়ে আমরা চললাম জিয়ুনারগলির পথে। রূপকূন্ডের উচ্চতা 16200 ফুট, আরও 300 ফূট উঠতে হবে। শুধু বরফ আর বরফ। দুদিকেই নেমে গেছে গভীর খাদ। যেদিকে।তাকাই শুধু সাদা। ভয়ানক পথ পেরিয়ে উঠে এলাম জিয়ুনারগলি কলের টপে। উঠেই বিষ্ময়ে হতবাক হয়ে গেলাম। সামনে দেখা যাচ্ছে নন্দাঘুন্টির শিখর। ডানদিকে বরফে ঢাকা ত্রিশূল গিরীশ্রেণি। নীচে শীলাসমুদ্রম হিমবাহ। এই পথেই আমাদের যাওয়ার কথা ছিল রন্টি স‍্যাডেল। ত্রিশূল আর নন্দাঘুন্টির মাঝে দেখা যাচ্ছে রন্টি স‍্যাডেল। কিন্তু যেতে পারলামনা। একদিন নিশ্চয়ই আসব আবার এই পথে। প্রকৃতির কাছে আমরা তুচ্ছ। সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য। আবেগ কেউ আর চেপে রাখতে পারলাম না। এবার ফিরতে হবে। পিছনে তাকিয়ে সব দেখে নিলাম আর একবার। নেমে এলাম রূপকূন্ডে। আবেগঘন মুহূর্তে সবার চোখে জল। যে পথে এসছিলাম সেই পথেই ফিরলাম বগুয়াবাসা। সেখানে দুপুরের আহার সেরে মালপত্র গুছিয়ে নিলাম। রূপকূন্ডকে বিদায় জানিয় আমরা কৈলুভিনায়ক, তাতাড়া গ্রাম হয়ে রাত 8.30 পৌছলাম সুতোল। প্রায় 14 ঘন্টা হাঁটলাম। পুরোটাই ছিল জঙ্গলে ঘেরা পথ। পায়ে আর কোন সার নেই। হোটেলে পৌছেই সজ্জাসায়ি। পরের দিন সুতোল থেকে সিতেল অবধি হেঁটে সেখান থেকে গাড়ি ধরে ঘাট। ঘাটে রাত্রি যাপন। গাইডরাও আমাদের সঙ্গী। ওদের ছেড়ে দিতে হবে রূদ্রপ্রয়াগ। দুপুরে গাড়ি পৌছাল রূদ্রপ্রয়াগ। গাইডদের বিদায় জানানোর পালা। জরিয়ে ধরলাম ওদের। ঠিক সে জানা সাব জি। জাকে ফোন জরুর কারনা। ফিরসে আনা। ওদের বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়লাম। গন্তব্য হরিদ্বার। সন্ধ্যায় পৌছলাম হরিদ্বার। আজ রাত 11.15 ট্রেন। যেখান থেকে শুরু করেছিলাম শেষ করলাম সেখানেই। বাকিটা ইতিহাস।

ফটোগ্রাফি : অরিত্র মল্লিক

......…..............সমাপ্ত.............

Thursday, April 23, 2020

দেবতার হ্রদ... দেওরিয়াতাল

12  এপ্রিল সকাল ৮ টা হরিদ্বার থেকে একটা গাড়ি বুক করে চললাম সারি গ্রামের পথে। পাহাড়ের পথ তাই হাতে সময় নিয়ে বেরোনো। দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, শ্রীনগর হয়ে উখিমঠ পরিয়ে সারি গ্রামে পৌছতে বিকেল ৪ টে। সামনেই চারধাম যাত্রা, তাই পুরোদমে কাজ চলছে রাস্তায়‌। রাস্তা আরো চওড়া হচ্ছে। তাই সময় লাগলো একটু বেশি।


উখিমঠ থেকে চোপতা যাওয়ার রাস্তা ধরে বেশ কিছুটা গিয়ে বাম দিকে খাড়াই পথ উঠে প্রায় ১০ থেকে ১২ কিমি দূরে সারি গ্রাম। দেউরিয়া তালের প্রবেশ পথ এই সারি গ্রাম। হিমালয়ের কোলে নির্ভেজাল এক সুন্দর গ্রাম সারি। রুদ্রপ্রয়াগ জেলার উখিমঠের কাছে 6554 ফুট উচ্চতায় সারি গ্রামের অবস্থান। ৩০০ পরিবারের বাস এখানে।এখান থেকে শুরু হয় দেউরিয়া তালের যাত্রা পথ।দেউরিয়া তালের উচ্চতা ৭৮০০ ফুট। এই সারি গ্রামকে বেস করে চোপতার পথে চলে যাওয়া যায় তুঙ্গনাথ।


সারি থেকে চোপতার দূরত্ব ও খুব বেশি না। সবুজে মোড়া অরণ্য আর তার তার মাঝ দিয়ে চলে গেছে চোপতার রাস্তা। মাঝে মাঝে উকি মারে বরফে মোড়া পাহাড় চূড়া। এক রোমান্টিক পথ।

সারি গ্রামে এসে উঠেছি রুদ্র হলি কটেজে। জয়দীপ সিং এই কটেজের মালিক। কটেজে বসেই দেখা যায় হিমালয়ের অপার সৌন্দর্য আর সারি গ্রামের ব্যস্ততা।নিখুঁত পরিপাটি একটা গ্রাম। শহরের ভিড় ভাট্টা থেকে একটু অক্সিজেন নিতে কিছু দিন কাটিয়ে আসতে পারেন এই সারি গ্রামে।

বিকেলটা কাটিয়ে দিলাম সারি গ্রামের এদিক ওদিক ঘোরাঘুরি করে। ফিরে এসে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। এখানে খুব তাড়াতাড়ি লোকে শুয়ে পড়ে, তাই কিছু করার থাকেনা।


পরের দিন সকালে চা খেয়ে বেরিয়ে পড়লাম দেউরিয়া তালের পথে। কিছুটা গিয়ে ডান হাতে একটা তোরণদ্বার।পাথর বিছানো পথ ভেঙে উঠতে হবে পাহাড়ের মাথায়।২.৫ কিমির পথ পুরোটাই চড়াই।। পাহাড়ের মাথায় সেই অভিষ্ট লক্ষ‍্য, দেবতাদের হ্রদ দেউরিয়া তাল।হালকা জঙ্গলের মধ‍্যে দিয়ে আঁকা বাঁকা পথ উঠে গেছে উপরে।এপ্রিলের মাঝামাঝি সময়, তাই বসন্তের ছোঁয়ায় গোটা পাহাড় লালে লাল। রোডডেনড্রনে ছেয়ে আছে গোটা পাহাড়। আর তার টানে এসে হাজির হয়েছে নানান রকমের পাখি। তাদের কল কাকলিতে মুখরিত চলার পথ।। পথ কষ্ট অনেকটা ভুলিয়ে দেয় ওদের গলার স্বর।

অনেকটা উঠে পাহাড়ের ধারে একটা সমতল মত জায়গায় একটা মন্দির। শীব নারায়ণ মন্দির। মন্দিরের সামনে বসে থাকলাম কিছুক্ষন। নীচে দেখা যাচ্ছে ছবির মত সারি গ্রাম। পাহাড় কেটে ঝুম চাষ কোথাও বা ফসল বোনার জন‍্য জমি তৈরি করা হয়েছে। যত পাহাড়ের মাথায় উঠছিলাম তত পথ খাঁড়া হচ্ছিল। পথের মাঝে মধ‍্যেই পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। সেখানে মাঝে মাঝে জিরিয়ে নেওয়া তারপর আবার পথ চলা।


একটা রিজের উপর উঠে আসার পর চোখের সামনে খুলে গেল নতুন দিগন্ত। পৌছে গেলাম দেউরিয়া তাল।নীল আকাশের বুক চিরে উঁকি দিচ্ছে চৌখাম্বা, কেদার নাথ, মান্দানি, মেরু, সুমেরু, কেদার ডোম আরো কত নাম না জানা শৃঙ্গ। পাহাড়ের মাথায় একটা সবুজ ঢেউ খেলানো বুগিয়াল, তার মাঝে একটা পান্না সবুজ হ্রদ। চারিদিকে নিখাত সৌন্দর্য। কিছুক্ষন সেই নিস্তব্ধ নিসর্গের মাঝে কাটিয়ে ফেরার পথ ধরলাম।যে পথে এসেছিলাম সেই পথেই আবার ফিরে চললাম।


নোট: দেউরিয়া তালের এন্ট্রি ফি মাথা পিছু ১৫০ টাকা।।
যদি তাবুতে থাকতে চান প্রতিদিন ১৫০ টাকা করে।।

রূদ্র হলি কটেজের নম্বর:- +91 97207 83731 joydeep negi sari village

কালিকমলী ধর্মশালা হরিদ্বার : 01334 227 149 

Tuesday, April 21, 2020

গো গো গোওওওও........গোচা-লা



১৫ই অক্টোবর আমরা  ৫ সদস্যের দল হৈ হৈ করতে করতে উঠে পড়লাম ট্রেনে। আমরা চলছি পশ্চিম সিকিমের গোচালা-র উদ্দেশ্যে। মনে প্রচন্ড উৎসাহ। 6 তারিখ সকালে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। জলযোগ সেরে আমরা উঠে পড়লাম শেয়ার জিপে। গন্তব্য জোরথাং। সকাল  ৯টায় গাড়িতে উঠে জোরথাং পৌঁছতে বেলা হয়ে গেল। দুপুরের আহার সেরে আবার শেয়ার জিপে চললাম ইয়াকসাম। সন্ধ্যা 7 টা
নাগাদ পৌছলাম ইয়াকসাম। আমাদের গাইড আগে ই ঠিক করা ছিল। লামা জি। উনি সব ঠিকঠাক করে রেখেছেন। সারাদিনের গাড়ির ধকলে শরীর ক্লান্ত ও অবসন্ন। তাই দেরি না করে গুপ্তা জির হোটেলে রাতের আহার সেরে নিদ্রাগামী হলাম। পরে র দিন যাত্রা শুরু।


আজ আমরা যাব ইয়াকসাম থেকে সাচেন।‌  পোর্টারা ও ইয়াক নিয়ে চলে এসেছে। আমরা সকালে র খাবার খেয়ে বেরিয়ে পড়লাম সাচেনের উদ্দেশ্যে আর সাথে ইয়াকের গলার ঘন্টার ধ্বনি। অদ্ভূত এক সুর। পিচের রাস্তা একে বেকে উঠে গেছে উপরের দিকে। আধা ঘন্টার মনোরম যাত্রা র পর শুরু হল আসল রাস্তা। পিচের রাস্তা শেষ। জংগলে ঘেরা সুড়ি পথ উঠে গেছে উপরের দিকে। আজকে খুব বেশি হলে ৭কিমি হাঁটতে হবে আমাদের। প্রথম দিন একটু কষ্টকর হয়,  তাই সাচেনকেই গন্তব্য ঠিক করেছি। পিছনে ইয়াকের ঘন্টা ধ্বনি আর পোর্টারদের শিসের আওয়াজ। নানারকমের পাখির আওয়াজ  আর জঙ্গলে র সোদা গন্ধে মন প্রাণ জুরিয়ে গেল। এসে পড়লাম এক টা রক ফল জোনে। মনে হয় যেন এই বুঝি সব ধ্বসে পড়বে। অতি সাবধানে সেই রাস্তা অতিক্রম করলাম। আমরা প‍্যাক লাঞ্চ সঙ্গে নিয়েছিলাম। এসে পড়ল প্রথম সেতু। নীচ দিয়ে বয়ে চলছে খরস্রোতা নদী। সঙ্গে প্রবল হাওয়া। এখানেই আমরা লাঞ্চ সমাপ্ত করলাম। আর বেশি বাকি নেই। আরো আধঘন্টা চলার পর এসে পড়লাম সাচেন। গভীর জঙ্গলে ঘেরা ছোট্ট এক টা জায়গা। তাবু পতার জায়গা বেছে তাবু খাটালাম। ওদিকে গাইড রা রাতের আহারাদির জোগাড়ে বেস্ত। সব শেষ ক‍রে এবার ঘুমের পালা। কিছু দুরে আগুন জেলে দিলাম বন‍্য জন্তর ভয়ে। রাতে র জঙ্গলে র নানান রকমের আওয়াজ শুনতে শুনতে কখন যে চোখ বুজে এল বুঝতে ই পারি নি। সমাপ্ত হল প্রথম দিন।

দ্বিতীয় দিন...


সাচেনে একপশলা বৃষ্টি হয়ে গেছে রাতে বেলায়। আজকের আকাশ মোটমুটি পরিষ্কার। কিন্তু বৃষ্টি হয়াতে চলার পথ কাদায় ভরে গেছে। যেহেতু এ পথে ইয়াকের চলাচল বেশি তাই আর বেশি কাদা‌। সকাল 6 টায় ওঠার পর চা জল খাবার খেয়ে সব গুছিয়ে নিলাম। আজকে আমাদের গন্তব্য সোকা। ‌সাচেনের উচ্চতা ছিল মোটামুটি 7200 ফিট। সাচেন থেকে সোকার দূরত্ব 6 কিমি মত। যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা । সোকার উচ্চতা 9600 ফিট মত। আমরা সকাল 7 টায় রয়না দিলাম সোকার উদ্দেশ্যে। জঙ্গলে ঘেরা পিচ্ছিল পথ উপরের দিকে উঠে গেছে। ঘন জঙ্গলে সূর্যের আলো ও ঠিকঠাক প্রবেশ করতে পারেনা। বৃষ্টি হয়াতে সব স‍্যাতসেতে হয়ে আছে। পিছনে ইয়াকেয় টুং টুং ঘন্টার আওয়াজ। গাইড কে বললাম  জঙ্গল কাব তাক খতম হোগা'?? উত্তর এল জংরি তাক এসে হি চলেগা। হঠাৎ আমার পায়ের দিকে নজর গেল, দু দূটো জোঁক রক্ত খেয়ে ফুলে আছে। ছুরি দিয়ে তুলে ফেললাম দুটোকে। এ পথে জোঁকের দৌরাত্ব বেশি। উঠছি তো উঠছি, কোন ভিউ দেখতে পাচ্ছিনা। পায়ের তলায় কাদায় মাখা মাখি। এবার দমে একটু টান পড়ছে। উচ্চতা যত বাড়ছে অক্সিজেন মাত্রা তত কমছে। ঘন্টা দুয়েকের মধ্যে পৌছলাম বাখিম। পাহাড়ের গায়ে একটা ছোট চায়ের দোকান, আর নীচে নেমে গেছে গভীর খাদ। যতদুর দেখা যায় দিগন্ত বৃস্তিত ধোঁয়াটে পাহাড় শ্রেণী। চা পানের বিরতি। চায়ে চুমুক দিতে দিতে প্রকৃতির অদ্ভুত রূপ দেখছি। মন প্রাণ জুরিয়ে গেল। বাখিম থেকে আর ঘন্টা তিনেকের পথ‌। চা খেয়ে আবার শুরু পথ চলা। ইয়াক এগিয়ে গেছে আমাদের ফেলে। এবার চড়াই আর বেশি। খানিক টা এগচ্ছি আর দাড়িয়ে পড়ছি। বুকের ধুকপুকানি বাড়ছে সেই সঙ্গে। আমাদের দলের এক সদস্য বলে উঠল বাবা আর কতদুর। আর দু ঘন্টা। শুনে ই বসে পড়ল। হাটছি আর বোল্ডারে হোচট খাচ্ছি। চলতে তো হবেই। কাঞ্চনজংঘা হাতছানি দিয়ে ডাকছে যে। তার দেখা না পাওয়া অবদি শান্তি নেই। এগিয়ে চললাম। গাইড বলল ও দিখাই দে রাহি হে সোকা। মনে বল পেলাম। হাঁটা র জোর টাও বেরে গেল, দেখতে দেখতে পৌঁছে গেলাম সোকা। একটা সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম। আর অনেক দলের তাবু পড়েছে। এখানে প্রথম দেখা মিলল তুষার শুভ্র শৃঙ্গরাজীর। মাউন্ট পান্ডিম আর তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আর অনেক শৃঙ্গ। সব ক্লান্তি র অবসান। সময় দুপুর 2 টো। বেলা যত বাড়ছে ঠান্ডা র প্রকোপ তত বাড়ছে। গরম চিকেন সুপ এসে হাজির। অমৃত পান করছি মনে হল। ওদিকে তাবু পাতার কাজ চলছে আর রাতের আহারের আয়োজন। আমরা ও হাত লাগালাম কাজে। এবার সূর্য অস্তগামী। শিখর চূড়া গুলো আস্তে আস্তে লাল হয়ে উঠছে। যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। অদ্ভুত মন ভোলান রূপ। সাথে গরম কফি আর পকোড়া। পাহাড়ের বুকে আধার নামছে ধীরে ধীরে, ঠাণ্ডা ও বাড়ছে পাল্লা দিয়ে। তাবুতে ঢুকে গেলাম আর জমিয়ে আড্ডা। রাতের খাবার ও রেডি। সন্ধ্যা 7.30 মিনিট নাগাদ খাবার পাট সমাপ্ত ক‍রে নিদ্রাগামী হলাম। হঠাৎ মেঘের আওয়াজ, আর শুরু হল বৃষ্টি। তাবুর নীচে দিয়ে জল ঢুকছে। সব ভিজে চিপচিপে। ঘন্টা খানেক চলল বৃষ্টি। আমাদের আর ঘুম হলনা সেরকম। কোনো রকমে রাত কাটিয়ে দিলাম। দ্বিতীয় দিনের সমাপ্তি।

তৃতীয় দিন:


সকাল থেকে আকাশের মুখ ভার। এখন সময় সকাল 6 টা। গাইড বেড টি নিয়ে হাজির। ঠান্ডা র চোটে স্লিপিং ব‍্যাগ ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। চা খেয়ে উঠে পড়লাম সবাই। আজকে আমাদের গন্তব্য সোকা থেকে ফেডাং পেরিয়ে জোংরি। জোংরির উচ্চতা প্রায় 12500 ফুট। আমরা এখন আছি 9600 ফুটে। 3000 ফুট উঠতে হবে।  ১০ কিমি রাস্তা, পুরোটাই চড়াই। আজ এই ট্রেকের একটা কঠিনতম অংশ। আজকে রাস্তায় দুপুরে র আহার সারব। তাই প্যাক লাঞ্চ রেডি হচ্ছে। আমরা সকালের আহার সেরে পেক লাঞ্চ নিয়ে বেরিয়ে পড়লাম। আগের দিন রাতে বৃষ্টি হয়াতে রাস্তা খুব কাদা আর পিচ্ছিল হয়ে আছে। রাস্তার পাশে বড় বড় গাছ গুলোকে মেঘ আর কুয়াশায় মিশে দৈত‍্যের মত দেখতে লাগছে। সব মিলিয়ে এক আধো আবছায়া পরিবেশ। দম ধরে রাখা যেন দায়। নিঃশ্বাস আর প্রসাশ্বের তুমুল লড়াই চলছে। একের পর এক বোল্ডার টপকাতে হচ্ছে। পিছনে ইয়াকের গলার ঘন্টার আওয়াজ। কত বার যে আছার খেয়েছি ঠিক নেই। আমি অনেক টা এগিয়ে গেছিলাম। হঠাৎ পিছন থেকে গাইড বলল কয়ি গির গায়া। আমি দৌড়ে নীচের দিকে নামলাম। দেখলাম আমাদের এক সদস্য মাথা নীচু করে পাথরে হেলান দিয়ে বসে আছে। কি হয়েছে প্রশ্ন করতে বলল প্রচন্ড মাথা ব‍্যাথা বমি বমি ভাব আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুঝলাম এ এম এসে ভুগছে। একটা ঔষধ দিলাম। সে বলল আমি এত দুর এসছি যখন যাব ই। উঠে দাঁড়িয়ে হাঁটা আরম্ভ করে দিল। আবার হাঁটা শুরু। কুয়াশা টপ টপ করে পড়ছে গাছের উপর থেকে। উচ্চতা জনিত কারণে আমার মাথা ও ধরে আছে। ফেডাং আর বেশি দুর নয়। অনেক বিদেশি দের নামতে দেখছি। এ পথে বিদেশি দের আধিক‍্য বেশি‌। আধঘন্টার মধ্যে চলে এলাম ফেডাং। পুরো মেঘে আচ্ছন্ন হয়ে আছে চারিদিকে। কিছু দেখা যাচ্ছে না। প্রচন্ড ঠান্ডা অনুভব করলাম এখানে। এখানে আমরা লাঞ্চ সেরে নিলাম। এখান থেকে একটা রাস্তা ডানদিকে গিয়ে কোকচুরাং এ মিশেছে। আর একটা সোজা উপরে দিকে জোংরি তে। আমরা সোজা রাস্তা টা ধরলাম। এ পথে গাছের উপরে বরফের আস্তরন দেখলাম। মেঘ আর সরছেনা। এখনো তিন ঘন্টা হাঁটতে হবে আমাদের। বড় গাছ এখানে অনেক কম। ছোট ছোট বুনো গাছ ভরে আছে রাস্তার পাশে। বুঝলাম আমরা এখন অনেক উচ্চতা য় এসে গেছি। একটু এগচ্ছি আর দাঁড়িয়ে পড়ছি। আকাশ কিছু টা পরিষ্কার হল। এখন রাস্তা কিছু টা সমান। তাই আমরা জোরে পা চালালাম। সময় 3 টে।  এখনও 1 ঘন্টা যেতে হবে। গাইড বলল ইহাসে রাস্তা আচ্ছা হে, উতনা চড়াই নেহী হোগা। আপ লোগ জলদি চলিয়ে। কিছু দুর চলার পর একটা টিনের চাল দেখতে পেলাম, মনে বল পেলাম। অনেক দলের তাবু এখানে। অবশেষে পৌছে গেলাম জোংরি। ইয়াক আমাদের অনেক আগেই এসে হাজির। তাবু ও রেডি হয়ে গেছে। গরম সুপ ও এসে গেল। কাল আমাদের রেষ্ট ডে। কাল সকালে যাব জোংরি টপে। তাই বেশি দেরি না করে রাতে র খাবার খেয়ে তাবুতে ঢুকে পড়লাম। 

চতুর্থ দিন:


আজকে আমাদের বিশ্রাম এর দিন। আগের দিন অনেক টা উচ্চতা উঠতে হয়েছে। তাই উচ্চতা আর পরিবেশের সাথে নিজেকে খাপ খায়িয়ে নিতে আজ রেষ্ট। আজ যাব জোংরি টপে। উচ্চতা 13500 ফুট মত। সূর্যদয় দেখব বলে ভোর বেলা উঠে পড়েছি। চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জোংরি টপের উদ্দেশ্যে। জোংরি থেকে দেখা যায় জোংরি টপ। হালকা চড়াই রাস্তা ধীরে ধীরে উপরের দিকে উঠে গেছে। শীতল হাওয়া শরীর ছুয়ে যাচ্ছে। তখনও আলো ফোটেনি। দুরে দেখা যাচ্ছে জোংরি টপের প্রেয়ার ফ্ল‍্যাগ। যত উঠছি ঠাণ্ডা টের পাচ্ছি তত। ছোট ছোট ঘাসে ঢাকা সরু পথ উপরের দিকে উঠে গেছে। ঘন্টা খানেকের মধ্যে চলে এলাম জোংরি টপে। আস্তে আস্তে লাল আভায় পরিপূর্ণ হচ্ছে শীখর চূড়া গুলো। আমরা সবাই পূজা দিলাম এখানে‌। হিম শীতল বাতাস বয়ে যাচ্ছে শোঁ শোঁ শব্দে। সামনে লাল আভায় উদ্ভাসিত কাঞ্চনজংঘা, কাবরু, রাথং আরো কত। সে দৃশ্য চীর জীবন মনের মণীকোঠায় জীবন্ত হয়ে থাকবে। কিছু সময় ধরে চলল ফটো তোলা। 1 ঘন্টা কাটানোর পর এবার নামার পালা। ধীরে ধীরে নেমে এলাম জোংরি ক‍্যাম্প সাইডে। আমার মন মানল না। আবার যাবো দুপুরে র খাওয়া সেরে আর একটু রেষ্ট নিয়ে। কেউ যেতে রাজি হলনা। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে একাই চললাম জোংরি টপের দিকে। বেলা বারার সাথেই মেঘের আনাগোনা বাড়তে লাগলো। 3 টের সময় আবার হাজির জোংরি টপে। মেঘ রদ্দুরের লুকোচুরি খেলা চলছে এখন। নীচে যতদুর দেখা যায় সোনালী ঘাসের বুগিয়াল। বাঁ দিকে কাঞ্চনজংঘা বেস ক‍্যাম্প যাওয়ার রাস্তা। আমাদের কালকে র পথ দেখা যাচ্ছে। বুগিয়াল ভেদ করে চলে গেছে সোজা। কাঞ্চনজংঘা আর তা র কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক শৃঙ্গ। কখনও মেঘের আড়ালে যায় আবার উঁকি মারে। একা বসে আছি এই অতি মনোরম একটি জায়গায়। উঠতে ইচ্ছা করছেনা তাও নামতে হবে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। এ ভাবেই সারাদিন কেটে গেল। রাতে তাবুতে চলল জোরদার আড্ডা আর গান। কখন সময় কেটে গেল বুঝতেই পারলাম না। 9 টার সময়।রাতে র আহার সেরে নিদ্রাগামী হলাম।

পঞ্চম দিন:
আগের দিন রাতের বেলা য় তাপমাত্রা র পারদ -5 ডিগ্রী তে নেমে গেছিল। গাইড সকাল 5.30 বেড টি নিয়ে হাজির। গাইড কে প্রশ্ন করলাম মৌসম কেসা হে??? উত্তর এল বহত বড়িয়া জি! আব লোগ জলদি নিকলো নেহিতো মৌসম বিগাড় যায়েগা। আগের দিন বিশ্রাম নেওয়া তে আজ শরীর তরতাজা। আজকে আমাদের গন্তব্য জোংরি থেকে কোকচুরাং হয়ে থানসিং। সকাল 6.30 এর মধ্যে আমরা জল খাবার খেয়ে রেডি হয়ে গেলাম। গাইড বলল আপ লোগ চলিয়ে মে সামান প‍্যাক কারকে আ রাহা হু। আমরা জোংরি কে বিদায় জানিয়ে আজকের যাত্রা শুরু করলাম। আধ ঘন্টার একটা ছোট্ট চড়াই ভাঙতেই চোখের সামনে খুলে গেল দিগন্ত বৃস্তিত সোনালি ঘাসের বুগিয়াল। সামনে ব্ল‍্যাক কাবরু, যেন কেউ আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে তার তার গা। ডানদিকে তাকালে ই মাউন্ট পান্ডিমের বরফ শীখ‍র। ঠান্ডা বাতাস আর হালকা মিঠে রোদ গায়ে মেখে হেটে চলেছি বুগিয়ালের উপর দিয়ে। কি মনোরম দৃশ্য। পিছনে ইয়াকের সেই ঘন্টা র শব্দ। ইয়াকসাম থেকে জোংরি অবদি যে পথ ধরে এসছিলাম সে পথের সাথে এ পথের বিস্তর ফারাক। এখানে প্রকৃতি সব কিছু উজার করে দিয়েছে। কিন্তু পিছনের ফেলে আসা পথ অনেক কিছু শিখিয়ে দিয়েছে। এ পথের সৌন্দর্য বলে বোঝানো যাবেনা। শুধু খোলা ময়দান। আমরা ঘন্টা দুয়েক মত হেঁটেছি। পথে পড়ল এটা পাহাড়ী ঝোড়া। ঝোড়া টপকাতেই চক্ষু চ‍রকগাছ!! একটা প্রানান্তকর বোল্ডারের রাস্তা এঁকে বেঁকে নেমে গেছে 300 থেকে 400 ফুট নীচে কোকচুরাং এ। শুরু হল নামার পালা। এক টা করে বাঁক ঘুরছি আর মনে হচ্ছে হাঁটু র মালাইচাকি খুলে আসবে। এ ভাবেই আধ ঘন্টা চলার পড় নেমে এলাম কোকচু্রাং এ আর গা এলিয়ে দিলাম পাথরের গায়ে। পায়ে কোন সাড় নেই। পাস দিয়ে বিরাট গর্জনে এগিয়ে চলেছে ফা খোলা নদী। বড় পাথর গুলোকে যেন ভাসিয়ে নিয়ে যাবে। খানিক বিশ্রাম এবং সঙ্গে থাকা ছাতু খেয়ে শুরু হল হাঁটা। বড় বড় বোল্ডারের উপর দিয়ে পথ নদী পেরিয়ে চলে গেছে ওপারে। আবার বড় গাছের অধিক‍্য বেড়ে গেল। এখন সময় দুপুর 2 টো। আর 2 থেকে 3 ঘন্টার পথ। জঙ্গলে র মধ্যে দিয়ে উঁচু নিচু পথ গিয়ে মিশেছে থানসিং এ। পথে দেখা এক মেষ পালকের সঙ্গে। বললাম ইহাসে কিতনা দুর হে থানসিং?? 2 ঘন্টা ওর লাগেগা। ওকে ধন্যবাদ জানিয়ে চলা শুরু। এ ভাবেই এক ঘন্টা চলার পড় বড় গাছের ঘনত্ব কমে এল। গাইড আমাদের ইশারায় আঙুল দেখিয়ে বলল ওই যে দেখা যাচ্ছে থানসিং। না না রঙের তাবু দেখা যাচ্ছে দূর থেকে। আম‍রা পা চালালম আর জোরে। বিকেল 4 টে নাগাদ এসে পৌছলাম থানসিং। সামনে বিশাল থানসিং ভ‍্যালি ডানদিকে পান্ডিম যেন একেবারে গায়ের উপরে পড়বে। ভ‍্যালি জুরে ভেড়ার দলের দাপাদাপি। আর বাঁ দিকে সেই ব্ল‍্যাক কাবরুর পোড়া গাত্র খাড়া উঠে গেছে। তার ঠিক নিচে দিয়ে বয়ে চলছে ফা খোলা নদী, যেটা কোকচুরাং এ মিশেছে। এ সব দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এল। সন্ধ্যায় চলল পকোড়া খাওয়া আর জমিয়ে আড্ডা। তাপমাত্রা র পারদ - 6 ডিগ্রি। হাড় কাপানো ঠাণ্ডা। তাড়াতাড়ি রাতের খাওয়া সাঙ্গ করে ঠান্ডা য় কাঁপতে কাঁপতে তাবুতে ঢুকে গেলাম।

ষষ্ঠ দিন:

প‍্রচন্ড ঠান্ডায় ঠিক মত ঘুম হয়নি। আমরা আজকে ঘুম থেকে উঠলাম দেরিতে। সকাল 8 টার সময় তাবু ছেরে বেরলাম। ঝকঝকে নীল আকাশ, সামনে থানসিং ভ‍্যালি আর ডান দিকে পান্ডিম শীখর চূড়া। আজ আমরা যাব লামুনে। আমরা এখন আছি 13000 ফুট উচ্চতায়। লামুনের উচ্চতা 13800 ফুট মত। ঝকঝকে সকালে রোদ গায়ে মেখে বেরিয়ে পোড়লাম লামুনের উদ্দেশ্যে। আজকের পথ মসৃণ। সামনে দেখা যায় কাঞ্চনজংঘার একটা অংশ। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই শুরু হল তুষার পাত। সবাই আনন্দে আত্মহারা। সে এক অসাধারন মুহূর্ত। পথে অনেক পাহাড়ি ঝোড়া পড়ছে। পান্ডিম সবসময় আমাদের সাথে। কিছু টা চড়াই ভাঙার পর দেখা গেল লামুনে। উঁচু উঁচু সোনালী ঘাসে ভরে আছে পুরো ভ‍্যালিটা। বাতাসের ছন্দে ঘাসের মাথা গুলো দুলছে। কিছুটা চলার পর দেখা পেলাম ভাড়াল দের। অবলিলায় চরে বেরাচ্ছে ঘাসের ময়দানে। কি অপরূপ দৃশ্য। 4 ঘন্টার মধ্যে পৌছলাম লামুনে। এবার কাঞ্চনজংঘা স্বমহিমায় বিরাজমান। আর পাশে পান্ডিম। চলে এল গরম চা। গরম পেয়ালায় চুমুক আর মন ভরে প্রকৃতির রূপ দেখছি। কখনও মেঘ এসে ঢেকে দেয় আবার পরক্ষনেই ঝলমলে রোদ, আর তার সঙ্গে ভাড়াল আর তার শাবকদের খেলা। সারা দিন এদিকে ওদিকে ঘুরে কাটিয়ে দিলাম। প্রচুর ছবি তুললাম। পুরো ছবির মত সাজানো জায়গা। কাল আমাদের সেই মাহেন্দ্রক্ষণ। উত্তেজনায় টগবগ করে ফুটছে সারা শরীর। গাইড বলল কাল রাত দো বাজে নিকালনা পারেগা, সব তৈয়ারি কার লো। এই লামুনে হল মাউন্ট পান্ডিমের বেস ক‍্যাম্প। ইয়াক আর যাবেনা এখান থেকে। সব মালপত্র এখানেই রেখে গোচা-লার পথে যেতে হবে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এল। আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে তাবুতে ঢুকে নিজেদের দরকারি কিছু জিনিস একটা ছোট ব‍্যাগে নিয়ে নিলাম। সঙ্গে ড্রাই ফুড। কালকে এ পথের সবথেকে কঠিন রাস্তা। লামুনে থেকে সমিতি লেক পেরিয়ে গোচা-লা দেখে আবার এখানে ফিরে কোকচুরাং নেমে যেতে হবে। সন্ধ্যা 7 টায় শুয়ে পড়লাম। ঘুম আর এলনা, দু চোখে শুধু স্বপ্ন। আগামী র অপেক্ষা।

শেষ দিন:


তখন সময় রাত 1.30 ।তাবুর বাইরে গাইড গরম কফি নিয় হাজির। তাপমাত্রা -10 ছুঁই ছুঁই। কোন রকমে বেরলাম তাবুর মধ্যে থেকে। বেরিয়ে ই বিষ্ময়ে হতবাক হয়ে গেলাম। সারা শ‍রীর জুরে হিমেল হাওয়া খেলে গেল। জোৎস্না স্নাত গোটা ভ‍্যালিটা, আর সামনে চাঁদের আলোয় আলোকিত পান্ডিমের শীখর। এ দৃশ্য মন ক‍্যামেরায় চিরজীবন ভাস্মর হয়ে থাকবে।রাত 2 টোর সময় লামুনে থেকে বেরোলাম গোচা-লার উদ্দেশ্যে। মাথায় হেড ল‍্যাম্প।হাড় হিম করা ঠান্ডা। মোরেন বিছান রাস্তা উপরের দিকে উঠে গেছে। আধ ঘন্টা চলার পর শুরু হল প্রানান্তকর চড়াই। এখানে অক্সিজেন মাত্রা অনেক কম। তাই একটু হাটলেই হাঁপিয়ে উঠছি। রাস্তা খুবই শুরু , একটু পা পিছললেই সোজা নীচে। হঠাৎ কানে এল স্রোতের আওয়াজ। কিসের আওয়াজ হচ্ছে ওটা??? না কিছুই দেখতে পাচ্ছি না। গাইড বলল সমিতি লেক আ গায়া। সমিতি লেকের উচ্চতা 15700 ফুট। রাতের অন্ধকারে দেখতে পেলামনা সমিতি লেককে। সমিতি লেকে পৌছাতে আমাদের সময় লাগল 3 ঘন্টা। এখান থেকে আর এক ঘন্টা গেলে গোচালা প্রথম ভিউ পয়েন্ট। ভোর সাড়ে চারটে, অল্প আলোয় নজরে এল চারিদিক থেকে আমাদের ঘিরে ফেলেছে অজস্র শীখর চুড়া। হঠাৎ একজন বলে উঠল ঐ দেখ কে টরচ মারছে উপর থেকে। সবাই একটা ঘোরের মধ্যে ছিল। বলে উঠলাম টরচ!!! কোথায়??? না আমাদের চোখের ভুল। ওটা টরচের আলো নয়, ভোরের শুকতারা। আস্তে আস্তে আলো ফুটতে লাগল। সামনে কাঞ্চনজংঘার শীখর দেখা যাচ্ছে। ছোট বড় বোল্ডার টপকে এসে দাঁড়ালাম ভিউ পয়েন্ট 1 এ। হাত পা জমে বরফ। য়নের জোরে এতদু্য উঠে আসা। একে একে কখঞ্চনজংঘা, কূম্ভকরণ, পান্ডিম, নরসিং, কাবরু আর কত সব রক্তিম রূপ ধারন করল। ওই দৃশ্য দেখে আমরা আর আবেগ চেপে রাখতে পারলাম না। প্রকৃতি মা সহায় না হলে আমরা এরকম দৃশ্য দেখতে পেতাম না। ভিউ পয়েন্প 1 থেকে আমাদের সোজা নেমে যেতে হবে 100 ফুট নীচে জেমাথাং ভ‍্যালিতে। প্রচন্ড ঠান্ডা আর দাঁড়িয়ে না থেকে হাঁটা আরম্ভ করলাম। পথ বললে ভুল হবে, কোন রকমে হামাগুড়ি দিয়ে নেমে এলাম জেমাথাং এ। কানে এল বিকট আওয়াজ। কাঞ্চনজংঘার বুক থেকে খসে পড়ছে টন টন বরফ। কি বিভৎস!!! গাইড আমাদের আওয়াজ করতে বারণ করে দিল। একটু কম্পনে ঘটে যেতে পারে বড় বিপদ‌। বিরাট ভ‍্যালি, আর তাকে ঘিরে রেখেছে অজস্র শৃঙ্গ। পা রাখলাম জেমাথাং এ। দেখলে মনে হয় সাদা বালির ভ‍্যালি। পা রাখতে ই কড়মড় শব্দ, বুঝলাম শুকনো বরফ। য়নে হয় যেন কোন বালিয়াড়ির উপর দিয়ে হেঁটে চলেছি। "ভ‍্যালি অফ সাইলেন্স"। মনে হচ্ছিল আমরা পৃথিবীর বাইরে অন্য কোন জগতে আছি। আমরা এখন অনেক কাছে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে র। আর একঘন্টা চলতে হবে। সামনে পড়ল একটা রিজ। এক দেড় ফুটের মত শুরু রাস্তা চলে গেছে রিজের উপর দিয়ে। ছোট ছোট পাথরে ভ‍রে আছে রিজটা। দুরু দুরু বুকে উঠে পড়লাম রিজের উপর। রিজের দুপাশে গভীর খাদ। পা ফসকালেই একেবারে 200 ফুট নীচে। অতি সাবধানে চলতে লাগলাম। হাতে পায়ে কোন সাড় নেই। নিজের খেয়ালে হেঁটে চলেছি। আধ ঘন্টা চলার পর আমরা হতবাক হয়ে গেলাম। দেখা যাচ্ছে একটা নীল জলরাশি আর তাকে আগলে রেখেছে সব শীখ‍র চুড়া। বিস্ময় শুধু বিষ্ময়। একে অপরকে জরিয়ে ধরলাম। আমরা পেরেছি। দু চোখ ভরে শুধু দেখছি প্রকৃতি মায়ের সৌন্দর্য। ফিরে যেতে তো মন চায়না, গাইড বলল ইহাপে যাদা দের মত রুকিয়ে। গাইডের কথা মত গোচালা কে শেষ বারের মত দেখে নিয়ে ফিরে চললাম। গোচালার উচ্চতা 16200 ফুট মত। রিজ লাইন পেরিয়ে জেমাথাং ক্রস ক‍রে উঠে এলাম ভিউ পয়েন্ট 1 এ।  এখান থেকে আর একবার দেখে নিলাম কাঞ্চনজংঘার অপার সৌন্দর্য। এখান থেকে কিছু টা যাওয়ার পর ভাবলাম আমরা কি এ পথেই উঠেছিলাম, গাইডকে বললাম। গাইড মুচকি হেসে বলল ও হি হে সমিতি লেক। রাতে র অন্ধকারে যেটা দেখা যায়নি এখন সেটা দেখে নিলাম। কি ভয়ানক পথ। একটু পা পিছললেই সমিতি লেকের হিম শীতল জলে। ভাবলেই অবাক লাগছে আমরা রাতে এই পথে উঠেছিলাম। নেমে এলাম সমিতি লেকে। এখানে কিছুক্ষণ কাটিয়ে ফিরে চললাম লামুনের পথে। দুপুর 1.30 মিনিট এসে পৌছলাম লামুনে। এসেই লুটিয়ে পড়লাম ঘাসের উপর। সব শক্তি শেষ। গরম সুপ চলে এল। আজ আমাদের ফিরে যেতে হবে কোকচুরাং এ। দেরি নি করে উঠে পড়লাম। শেষ বারের মত কাঞ্চনজংঘাকে দেখে নিলাম। মন যে চায়না, কোকচুরাং ফিরতে রাত হয়ে গেল। এখানে রাত কাটিয়ে যে পথ ধরে উঠেছিলাম সেই পথেই আবার ফিরে চলা। আবেগ কেউ আর চেপে রাখতে পারলাম না। জরিয়ে ধরলাম গাইডদের। ওরা না থাকলে এসব সম্ভব হতনা। শেষ বারের মত ইয়াকসামকে বিদায় জানিয়ে গাড়িতে উঠলাম। গাইড বলল ফিরসে আনা সাব!!! ওদের আতিথেয়তা ভোলার নয়। আজ রাতের ট্রেনে ফিরব কোলকাতা। আবার এক বছরের অপেক্ষা। 

    ,...........               সমাপ্ত।   .....…..........